admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২০ ৮:০৩ পূর্বাহ্ণ
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা ভোট দিতে পারবেন। দেশের সব ধরনের সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিদেশে চাকুরিরত রাও ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিশ্বের কমপক্ষে ৪০টি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ৫ বছরের মধ্যে প্রবাসীদের এনআইডি দেবে নির্বাচন কমিশন।
কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত এবং ব্রিটেনে অবস্থানরত প্রবাসী বাঙালিদের শিগগিরই এনআইডি কার্ড চালু করা হবে।