admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
বাংলাদেশে যুক্তরাষ্ট্রে তৈরি ৮ লোকোমোটিভ দেশে এসে। বাংলাদেশ রেলওয়ের জন্য যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন। এর মধ্যে প্রথম ধাপের ৮টি দেশে এসে পৌঁছেছে। পাঁচ ধাপে দেশে ইঞ্জিনগুলো আসবে বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রথম চালানের এসব ইঞ্জিন চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে ক্রেনের সাহায্যে খালাসের কাজ শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের জন্য যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন। যুক্তরাষ্ট্র থেকে মোট পাঁচ ধাপে সেগুলো দেশে আসবে। এর মধ্যে প্রথম ধাপে ৮টি ইঞ্জিন দেশে এসেছে।