হোম
আন্তর্জাতিক

বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী ৬ দেশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী ৬ দেশ, নতুন সম্ভাবনার হাতছানি। করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে নার্স তথা স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে, তা পূরণে অন্যান্য দেশ থেকে লোক নেয়ার চেষ্টা চলছে। একই কারণে অন্তত ৬টি দেশ বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে চায় বলে জানা গেছে। এই তালিকায় রয়েছে- মালদ্বীপ, গ্রিস, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, করোনাকালে বিভিন্ন দেশে বাংলাদেশি নার্সের চাহিদা বেড়েছে। শ্রমবাজারের নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে এই খতকে।

পুরো বিষয়টি দেখার জন্য বিএমইটি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দু’জন কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী ৬ দেশের মধ্যে মালদ্বীপের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালে সফরে। এর আওতায় দেশটিতে চিকিৎসক ও নার্স পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্য দেশেও নার্স পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানান তিনি।

এদিকে, বিদেশে পাঠানোর মতো দেশে কী পরিমাণ নার্স রয়েছে, তা হিসাব করে তালিকা তৈরির কাজ চলছে। এই কাজটি করছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটি। আর পুরো বিষয়টি তদারকি করছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম বলেন, আমিরাতের চাহিদা পূরণ করতে সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে বৈঠকও হয়েছে।

বিদেশ যেতে ইচ্ছুক চাকরি প্রত্যাশী নার্সদের তালিকা করা হবে। কুয়েতও বোয়েসেলের মাধ্যমে নার্স নিতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। জানা গেছে, দেশে বর্তমানে ৭৬ হাজার নার্স রয়েছে। এর মধ্যে ৫৫ হাজার চাকরি করছেন, বাকিদের বেশিরভাগ বেসরকারি হাসপাতালে কাজ করেন। ২০২২ সালে পাস করে বের হওয়া নার্সদের নিয়ে সংখ্যাটা আরো বাড়বে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত।
খেলাধুলা 36 minutes আগে

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন।
ধর্ম ও ইসলাম 44 minutes আগে

দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত,উপস্থিত ছিলেন নাহিদ ও সারজিস।
রংপুর 52 minutes আগে

সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের বিশৃঙ্খলাকারীরা কেউ সাধারণ শ্রমিক নয়:ডিআইজি
আইন-বিচার 58 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 15 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 16 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 17 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 1 day আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 2 days আগে

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক