হোম
জাতীয়

বগুড়ার ৩টি সংসদীয় আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাইয়ের প্রথম দিন বগুড়া-২(শিবগঞ্জ) আসনে বিএনপি জোটের প্রার্থী নাগরিক ঐক্য‘র সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ বগুড়ার তিনটি সংসদীয় আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন সকাল ১০ টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম চলে।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বেলা সাড়ে ৩টায়র দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এই সিদ্ধান্ত জানান।রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোন তথ্য দেননি। তার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। এছাড়াও তিনি সম্পদ বিবরণী ফরম দাখিল করেননি। তার আপিল করার সুযোগ রয়েছে বলেন জানান রিটার্নিং অফিসার ।

সকাল ১০ টায় বগুড়া-১ আসনের ৭ প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই কালে স্বতন্ত্র প্রার্থী লিপির মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গড়মিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এই আসনে ইসলামী আন্দোলন বাংলণাদেশ এর প্রার্থী এবিএম মোস্তফা কামালের শিক্ষা সনদ সঠিক না হওয়ায় তার মনোনয়ন পত্রও বাতিল করা হয়েছে।
বিএনপির প্রার্থী সাবেক এমপির কাজী রফিকুল ইসলাম এবং এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের মনোনয়ন পত্র গ্রহন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহাবুদ্দিন, গণফোরামের জুলফিকার আলী ও বাংলাদেশ কংগ্রেসের মো. আসাদুল হকের মনোনয়ন পত্রও বৈধ হিসেবে গ্রহন করা হয়েছে। এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে এর মধ্যে রয়েছে নাগরিক ঐক্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না ও জাপার প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহসহ রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু এবং গণ অধিকার পরিষদ মো. সেলিম সরকার। বিএনপির প্রার্থী মীর মাহে আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামানের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এটি জানান।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেন নি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে ।
স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু হলম নামায় তথ্য গোপন করেছেন। গণ পরিষদের মো. সেলিম সরকার তার হলফ নামায় তথ্য গোপন করায় মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে বগুড়া-৩ আসনে (দুপচাঁচিয়া-আদমদীঘি) ৫ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. শাহজাহান আলী তালুকদারের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এই প্রার্থীর হলফনামায় মামলার তথ্য গরমিল থাকায় তা বাতিল করা হয়।

বৈধ অন্য প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মো. আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির মো. শাহিনুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মো. নূর মোহাম্মাদ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 4 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 4 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 4 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক