হোম
নির্বাচিত কলাম

বগুড়ার ফতেহ আলী সেতু হাতিরঝিলের আদলে তৈরী হচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুন, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে করতোয়া নদীর ওপরে রাজধানীর হাতিরঝিলের আদলে ফতেহ আলী সেতুর পুনর্নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হবে ২০ কোটি টাকা। পুনর্নির্মাণে কাজ করবে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

গত ২২ মে বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এ কাজের উদ্বোধন করেন। নতুনভাবে নির্মিত হওয়া ফতেহ আলী সেতুতে থাকবে দৃষ্টিনন্দন এবং আধুনিক স্থাপত্যের ছোঁয়া।
৬০ বছর আগে ১৯৬২ সালে করতোয়া নদীর ওপর ২০ লাখ টাকা ব্যয়ে ২১৩ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেতুটি পুনর্নির্মাণ হলে জেলা সদরের সঙ্গে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা এ চার উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে। দীর্ঘদিন সংস্কার অভাবে প্রায় সাড়ে চার বছর ধরে সেতুটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। নতুন সেতু হওয়ার পর বগুড়া শহরে প্রবেশে দূরত্ব কমবে অন্তত পাঁচ কিলোমিটার।
করতোয়ার ওপর ফতেহ আলী সেতু দিয়ে প্রতিদিন বগুড়ার তিন উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াত করেন। ২০১৮ সালে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ২০২১ সালে এটি ভেঙে নতুন করে নির্মাণের প্রস্তাব পাঠানো হয়। ২০২২ সালের ৩১ জুলাই বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতুর নকশা ও অর্থ বরাদ্দ দেয়। বর্তমান সেতুটির দৈর্ঘ্য ২১৩ ফুট, প্রস্থ ২০ ফুট। তবে নতুন দৃষ্টিনন্দন সেতুর দৈর্ঘ্য হবে ২২৬ ফুট ও প্রস্থ হবে ৪০ ফুট।

মানুষের চলাচলে জন্য দুইপাশে ৮ ফুট করে ফুটপাত ও মাঝের ২৪ ফুট দিয়ে যানবাহন চলাচল করবে। প্রাথমিকভাবে সেতু নির্মাণে ২২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। এরপর ব্যয় কমে ১৯ কোটি ৮৩ লাখে নেমেছে। এক বছরের মধ্যে সেতুটির পুনর্নির্মাণে কাজ শেষ হবে।
সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব বগুড়ার লাখো মানুষের দুর্ভোগ নিরসনে কার্যকরী হবে নতুন সেতুটি। গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার কৃষকরা ভোগান্তি ছাড়াই কৃষিপণ্য সরবরাহ করতে পারবেন শহরের বাজারগুলোতে। এতে শহরমুখী সরবরাহ বৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা। এছাড়া সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যমুনা নদীর জেলেরা খুব সহজে ভারী যানবাহনে মাছ সরবরাহ করতে পারবেন।
বগুড়া শহরের ফতেহ আলী মাজার গেট থেকে চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড পর্যন্ত দিনব্যাপী যানজট লেগেই থাকে। এর কারণ ফতেহ আলী সেতুটি সরু। সেতুটি পুনর্নির্মাণ হলে সব রকমের যানবাহনের জটলা কমবে। পাশাপাশি যানবাহন চলাচলের জায়গা বৃদ্ধি পাবে।
বগুড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের তথ্য বলছে, ফতেহ আলী সেতু পুনর্নির্মাণে প্রায় একবছর সময় লাগবে। এসময়ে সাধারণ মানুষদের চলাচলে এরই মধ্যে বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে।
বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, প্রধানমন্ত্রী বগুড়ার মানুষের প্রত্যাশা বাস্তবায়নে ফতেহ আলী সেতুটি দৃষ্টিনন্দন করছেন। উন্নয়নের মহাসড়কে বগুড়াও পিছিয়ে নেই। এরই মধ্যে তিনি বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, ইপিজেড, দ্বিতীয় বিসিক শিল্পনগরী, শহীদ মিনার ও বগুড়া প্রেস ক্লাব ভবন নির্মাণে জন্য অনুদান দিয়েছেন। এছাড়া বগুড়া পৌরসভার জন্য ১৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে সহায়তার কথাও তিনি বলেছেন।

বগুড়ার ফতেহ আলী সেতুগুড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ফতেহ আলী সেতু বগুড়ার মানুষের উন্নয়নের অন্যতম অংশ। সেতুটি হবে দৃষ্টিনন্দন। সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি বিনোদনেরও জোগান দেবে এ সেতু। দ্রততম সময়ে এর নির্মাণকাজ শেষ হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 36 minutes আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 7 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 19 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 20 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 23 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 23 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 24 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক