হোম
তথ্য ও প্রযুক্তি

বগুড়ায় শুরু হলো মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী মেলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন পূর্বে আলোচনা সভা করা হয়। বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সভ্যতার শুরু হয়েছিল তাঁত বস্ত্র দিয়ে। তাঁতের ইতিহাস বাংলাদেশের শিল্প জগতে সবচেয়ে গৌরবউজ্জ্বল ইতিহাসের একটি। প্রাচীনকাল থেকে বাংলাদেশ যে কারণে পৃথিবীতে বিখ্যাত সেটা হল তাঁত শিল্প। পশ্চিবঙ্গের বিভিন্ন জেলার তাঁত এর সুনাম ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। তবে পুরনো হলেও বাংলার বনেদি ও প্রাচীন এই শিল্পের কদর রয়েছে আজও। বাংলার তাঁত শিল্পের জায়গা ধরে রেখেছে নিজেদের গরিমায়। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি নিজেও তাঁতের শাড়ী পড়েন। বঙ্গবন্ধুর অনেক তাঁতী বন্ধু ছিলেন। তারা বঙ্গবন্ধুকে তাঁতের তৈরি শাড়ী, লুঙ্গি, গেঞ্জিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিতেন। তিনি সবসময় সেইসব জিনিস ব্যবহার করতেন। আমরা শুধু মুখে বলি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। কিন্তু তার আদর্শ কতটুকু লালন করি। তাই আসুন বঙ্গবন্ধুর এই আদর্শকে ধরে রাখতে আমরা সবাই দেশের তৈরি তাঁতের কাপড় ব্যবহার করি। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দ্বিনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.টি এম নুরুজ্জামান, বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) সুকুমার চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক কামনাশীষ দাস, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন (কাজল), বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলা উদ্বোধন করেন। এরপর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 2 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 22 hours আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক