হোম
নির্বাচিত কলাম

বগুড়ায় অটোরিকশা আটকের প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া পৌর শহরে ছয়টি সিএনজি চালিত অটোরিকশা আটকের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন চালকরা। এ সময় রাস্তায় কয়েকশ অটোরিকশা ছড়িয়ে ছিটিয়ে রাখেন তারা। রোববার (৯ জুলাই) দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত আধ ঘণ্টাব্যাপী সাতমাথা-তিনমাথা সড়কের ফলপট্টি স্ট্যান্ডে এ অবরোধ ও বিক্ষোভ করা হয়। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অটোরিকশা চালকরা মামলার নামে হয়রানি ও কারণ ছাড়াই আটক বন্ধের দাবি করেন।

খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফাত ইসলাম ঘটনাস্থলে গিয়ে আটক সিএনজি ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেন। আধা ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে বগুড়া শহর জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন শহরমুখী মানুষরা। খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর মাহাবুবুল অবৈধ পার্কিংয়ের অভিযোগ এনে ফলপট্টি স্ট্যান্ড থেকে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা আটক করেন। এ সময় মামলা থেকে বাঁচতে চালকরা অটোরিকশা রেখে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন চালকরা।

অটোচালক শফিকুল ইসলাম বলেন, পৌরসভা ইজারা দিয়ে এখানে সিএনজি স্ট্যান্ড বসিয়েছে। এ স্ট্যান্ড থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বগুড়া শহরে আসা যাওয়া করেন। ট্রাফিক পুলিশের ইচ্ছা হলেই এখানে এসে অটোরিকশা আটক করে নিয়ে গিয়ে মামলা দেয়। অল্প টাকার মামলা হলেও হতো। সিএনজির লাইসেন্স কাগজপত্র থাকার পরও ১৫-৩০ হাজার টাকা পর্যন্ত মামলা দেওয়া হয়। এতগুলো টাকা আমাদের মাস গেলে আয়ও হয় না। তার অভিযোগ, সড়কের ওপরে স্ট্যান্ড পৌরসভা বসিয়েছে। প্রতিদিন সিএনজি প্রতি ১০ টাকার টোলও নেয়। এখানে আমাদের কি দোষ?

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, রোববার দুপুরে ট্রাফিক ইন্সপেক্টর মাহাবুবুল কারণ ছাড়াই ছয়টি অটোরিকশা আটক করে নিয়ে যায়। প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার এসে আটক অটোরিকশা ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ সন্ধ্যায় বৈঠকে বসতে চেয়েছে। আটক অটোরিকশা না ছাড়লে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহাবুবুল ইসলাম খান বলেন, অটোচালকরা সড়ক দখল করে ছিল। এছাড়া কোনো কাগজপত্র না থাকায় ছয়টি সিএনজি আটক করা হয়। সবকিছু আইনগতভাবেই হয়েছে। পৌরসভা সেখানে স্ট্যান্ড হিসেবে ইজারা দিয়ে থাকলেও নির্দিষ্ট জায়গায় অটোরিকশা থাকবে। চালকরা এক সড়কেই তিন থেকে চার লাইন বানিয়ে যানজট সৃষ্টি করে। তারা চায় তাদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, আটক অটোরিকশা গুলো ছেড়ে দিতে বলা হয়েছে। সন্ধ্যায় এ নিয়ে মোটর শ্রমিক নেতা ও চালকদের সঙ্গে বৈঠকে বসা হবে। প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নেবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 2 days আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 2 days আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 3 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক