হোম
নির্বাচিত কলাম

ফরিদপুর বোয়ালমারীতে কেউ মানছেনা স্বাস্থবিধি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২১ ৮:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক বর্ত্তী ফরিদপুর প্রতিনিধিঃ পবিত্র রমজানের আগে লকডাউন দেয়ায় বিরক্ত ফরিদপুর বোয়ালমারীবাসী। করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানছে না বোয়ালমারীবাসী। দোকানের এক শাটারের অর্ধেক উঠিয়ে কিংবা দোকানের সামনে টুল নিয়ে বসে বিক্রেতারা অপেক্ষায় থাকছেন ক্রেতাদের। চলছে রিকশা, অটোরিকশা, ভ্যান। জনসমাগমের কারণে কিছু সড়কে দেখা গেছে যানজটও।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ১০টার পর বেলা বাড়ার সাথে সাথে শহরের বাজার, চৌরাস্তা, স্টেশন রোড, ওয়াপদা মোড়, কাঁচাবাজার সহ সর্বত্র একই চিত্র দেখা গেছে। লকডাউনের মধ্যে পৌরশহরের এমন চিত্র দেখে লকডাউন মেনে চলা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, লকডাউন মানায় আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু সবাই এটা মানছেন না। অপরদিকে রমজানের আগে লকডাউন দেয়ায় ব্যবসায়ীরাও ক্ষুব্ধ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সোনালী ব্যাংকের বোয়ালমারী শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকের ভিতরে প্রচণ্ড ভীড়। গ্রাহকেরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। এ সময় টাকা জমা দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে টাকা জনৈক গ্রাহক বলেন,‘ব্যাংক লেনদেনের সময়সীমা কমিয়ে দেয়ায় এত ভীড় হয়েছে। ব্যাংক লেনদেনের সময়সীমা স্বাভাবিক থাকলে এত ভীড় হতো না। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। বর্তমান পরিস্থিতিতেই করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি। বোয়ালমারী বাজার সদরের সোনালী ব্যাংক সংলগ্ন একটি ফাস্ট ফুডের দোকান মালিক মো. লতিফ মোল্যা বলেন, গত বছরের এই সময়ে দেয়া লকডাউনে চার মাসের ঘর ভাড়া ২৪ হাজার টাকা বাকি। এখনো তা পুষিয়ে নিতে পারিনি। এবার আবার কয়দিন লকডাউন চলবে কে জানে। লকডাউনে ঘরভাড়া, কর্মচারীদের বেতন দিয়ে পৌর শহরে ব্যবসা করা কষ্টকর। তাই এবার লকডাউনের শুরুতেই দোকান ছেড়ে দিলাম, মালামাল বাড়ি নিয়ে যাচ্ছি।

পৌর শহরের এক চায়ের দোকানদার মো. ইস্রাফিল মোল্যা বলেন, ‘চা বিক্রি করে সংসার চালাই। দোকান বন্ধ থাকায় দিনমজুর হিসেবে কাজ করার জন্য লকডাউনের প্রথম দুই দিন শ্রমিকহাটে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু কাজ পেলাম না। লকডাউন দেয়ায় বিরক্ত ভ্যানচালক মো. সাহাদাৎ হোসেন বলেন, ‘রমজানের আগে এভাবে লকডাউন দিলে আমরা খাব কি? চালের কেজি ৬০ টাকা, সর্ষের তেলের কেজি ১৭০ টাকা। ভ্যান চালিয়ে দিন আনা দিন খাওয়া আমাদের। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন বলেন,‘সবাই লকডাউন মানছে না। এভাবে চললে লকডাউন দিয়ে সুফল পাওয়া যাবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 2 hours আগে

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 1 day আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 1 day আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 1 day আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক