admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৯৯৯এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন অসহায় দরিদ্র পরিবার। বুধবার (২৭-০৪-২২) বিকেলে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম দরিদ্রদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
খোজ নিয়ে জানা যায়, উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০টি অসহায় ও দরিদ্র পরিবার বিভিন্ন সময় খাদ্য সহায়তা চেয়ে ৯৯৯এ ফোন দেন।
এরই প্রেক্ষিতে বোয়ালমারী উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বুধবার বিকেলে অসহায়, গরীব ও দরিদ্র পরিবার গুলোর মধ্যে চার কেজি চাউল, দুই কেজি আটা, এক কেজি ডাউল, এক কেজি পেয়াজ, এক কেজি আলু ও এক লিটার তৈল হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী মো. আবুল কালাম আজাদ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||