হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দিনের স্মরণে ১৫ দিনব্যাপী মেলার আয়োজন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ মে, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। রোববার (১৫ মে) বিকেলে শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দিনের নিজ বাড়ির পাশে কুমার নদের তীরে ১৫ দিনব্যাপী এ মেলা উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-এলাহী (বীর বিক্রম) আজ রবিবার (১৫ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম , জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, এফবিসিসিআইয়ের সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর চেম্বারের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান,ঐতিহ্যবাহী এই মেলায় থাকছে হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র। এছাড়াও শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইডস্। প্রতিদিন বিকেল থেকে জসিম মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো জসীম মঞ্চে পল্লীগীতি, জারি, কবি গান, আবৃত্তি, নৃত্য ও লোকগান পরিবেশন করবে। পল্লীকবি জসীম উদ্দিন জন্মবার্ষিকীতে ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে শহরতলীর অম্বিকাপুরে কবির বাড়ির আঙ্গিনায় কুমার নদের পাড়ে জসীম উদ্যানে।

ফরিদপুরবাসীর দাবির প্রেক্ষিতে এবছর বিলম্বে হলেও মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন। এবছর মেলায় ১৫৩টি স্টলে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা হরেক রকম পণ্যের পশরা সাজিয়ে বসবেন। মেলায় আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেজন্য ৩৫টি সিসি ক্যামেরা দ্বারা মেলার মাঠটিকে নিয়ন্ত্র করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণ মামলায় অভিযুক্ত অভিনেত্রী নিপা।
অপরাধ 1 day আগে

সান্তাহারে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার আধা কেজি ভাং গাছের কাঁচা
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার-ধর্ষনে অভিযুক্ত কিশোর আটক।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় নারীসহ ৩ জনের কারাদন্ড।
অপরাধ 2 days আগে

বগুড়ায় ধান ক্ষেতে মিলেছে মরদেহ,অবশেষে ধরা পড়ল হত্যা মামলার আসামি। 
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে অভিযানে মাদক সম্রাট পঙ্কজ আটক স্থানীয়দের আনন্দ প্রকাশ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক