admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মে, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বজ্রপাতে মো. হুসাইন সেখ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার বান্দুগ্রামে এই দুর্ঘটনা ঘটে। মোঃ হুসাইন সেখ, বান্ধুগ্রামের মো: উকিল সেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,আজ বিকালে অন্য শিশুদের সঙ্গে আনন্দে মেতে ছিল হুসাইন।
হটাৎ একা নিজ পুকুরের কাছে পৌঁছলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে আহত হয় শিশু হুসাইন সেখ।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলার স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হুসাইনকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||