admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব অব্যাহতি চাইলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পদটি ছেড়ে দিতে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি। ফেসবুকে আবেগঘন এক পোস্টে বিষয়টি আজ রোববার নিজেই জানিয়েছেন খোকন।এতে সুখবর হিসেবে যুক্তরাষ্ট্রের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ওপর স্কলারশিপ পাওয়ার কথা জানান তিনি। গত সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় বিষয়টি নিশ্চিত করেছে, যা হাতছাড়া করতে চান না বলে উল্লেখ করা হয় পোস্টে।

আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদের ৫ মাস বাকি থাকতে ২০১৩ সালের ১৮ আগস্ট উপ-প্রেস সচিব পদে যাত্রা শুরু হয় খোকনের। এটিকে মার্কিন আয়েশি জীবন ছেড়ে দেশে ফিরে অনিশ্চয়তার পথে হাঁটা হিসেবে বর্ণনা করেছেন তিনি। ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতির একটি চিত্র তুলে ধরে খোকন বলেন, সরকারি প্রচারণা, গুজব প্রতিরোধ ও গণমাধ্যম নিয়ে কাজ করেছি।
আওয়ামী লীগের সঙ্গে ছোটবেলা থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার কথা জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পাওয়াটা ছিল বিশাল প্রাপ্তি ও সম্মানের। পর পর ৩ বার পদটিতে নিয়োগ পাওয়ায় ভাগ্যবান আমি, যা ১৭ কোটি মানুষের কয়জনের হয়! এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খোকন আরো বলেন, এই ঋণ আমৃত্যু শোধ হবে না। সারা জীবন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগ ও নেত্রীর জন্য কাজ করে যাব।