হোম
নির্বাচিত কলাম

পদ্মা সেতুর ক্ষতির আশঙ্কা সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২০ ১১:৫৩ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর ক্ষতির আশঙ্কা -সন্ধ্যার পরে ফেরি চলাচল বন্ধ-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

পদ্মা সেতুর ক্ষতির আশঙ্কা, মাওয়ায় রাতে ফেরী চলাচল বন্ধ। মাওয়া ঘাট থেকে রাতের বেলায় ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা সেতুর নিরাপত্তা বিবেচনায় শিমুলিয়া (মাওয়া ঘাট)-কাঠালবাড়ী নৌ-রুটে রাতে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলছেন, এখন যেভাবে নদীর ভাঙ্গন হচ্ছে, যেভাবে পলি জমে গেছে, স্রোতের কারণে আমাদের ফেরীগুলো ঠিক মতো চলতে পারছে না। প্রবল স্রোতের কারণে আমাদের একদিকে রুটগুলো বারবার চেঞ্জ হচ্ছে, পাশাপাশি পদ্মাসেতুর পিলারগুলোর একটা থেকে আরেকটার দূরত্ব যেহেতু বেশি নয়, রাতের বেলায় ফেরী চলাচলে একটা ঝুঁকি থেকে যায়, তাই রাতে ফেরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। যতদিন পর্যন্ত স্রোতের ব্যাপারটা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসবে, ততদিন পর্যন্ত এভাবে বন্ধ রাখা হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ফেরীগুলোর অনেক ওজন হয়ে থাকে। কোন কারণে স্রোতের সঙ্গে ভেসে গিয়ে সেটা যদি পিলারে লেগে যায়, অথবা পিলারের আশেপাশে গিয়ে চরে আটকে যায়, সেটা পদ্মা সেতুর জন্য একটা ঝুঁকি। আমরা সেই ঝুঁকিটা নিতে চাই না। গাড়ি চলাচলে আপাতত বিকল্প হিসাবে রাতের বেলায় পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

পদ্মা সেতুঃ বিআইডব্বিউটিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু শিমুলিয়া ঘাটে যানবাহন চলাচল থেকে প্রতিদিন ২৫ লাখ টাকা আয় হয়ে থাকে। ফলে এখন এই আয় অর্ধেকে নেমে আসতে পারে বলে তারা মনে করছেন। তবে রাতের বেলায় কিছু যাত্রীবাহী বাসের পারাপার হলেও প্রধানত পণ্যবাহী ট্রাক চলাচল করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বরিশাল থেকে ব্যবসায়িক কাজে প্রায়ই ঢাকা আসতে হয় নাজমুল হককে। সেই সঙ্গে প্রায় প্রতিদিনই তার মাছবাহী ট্রাক ঢাকা যায়। তিনি বলছেন, এখন পাটুরিয়া হয়ে যেতে সব মিলিয়ে প্রায় দুই ঘণ্টা বেশি সময় লাগবে। অর্থাৎ ট্রাকের ভাড়া বাড়বে।

সেই সঙ্গে এই ঘাটের সব গাড়ি পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ভিড় করলে সেখানেও তিনি জট তৈরি হওয়ার আশঙ্কাও করছেন। তবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থাটি সাময়িক। নদীর স্রোত কমলে এবং ড্রেজিং এর কাজ শেষ হলেই আবার আগের মতো সবসময় ফেরী চলাচল শুরু হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 10 hours আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 12 hours আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 12 hours আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 18 hours আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 21 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 2 days আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 2 days আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক