হোম
নির্বাচিত কলাম

নিক্সন চৌধুরী’র প্রবাসীদের ভি আই পি আইডি কার্ড প্রদান ও এয়ারপোর্টের হয়রানি না করার দাবি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ৪:৩৭ অপরাহ্ণ

নিক্সন চৌধুরী-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

নিক্সন চৌধুরীর বলেন বাংলাদেশ থেকে প্রতিনিয়ত দক্ষ শ্রমিকের পাশাপাশি অদক্ষ শ্রমিক যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে। সরকারিভাবে অনেকে এ সুযোগের আওতায় আসতে না পেরে দালালের মাধ্যমে শ্রমবাজারে প্রবেশ করছেন। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোতে যাওয়া পর এসব শ্রমিকরা যেমন কোনো কাজ পাচ্ছেন না, তেমনি তাদের কারণে শ্রম বাজারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ প্রবাসীরা। তাই প্রবাসীদের ভিআইপি আইডি কার্ড প্রদান ও এয়ারপোর্টের হয়রানি সহ বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছেন তরুণ সংসদ সদস্য নিক্সন চৌধুরী। সম্প্রতি নানা বিষয় নিয়ে টিভি চ্যানেল এ সাক্ষাৎকারে বলেন ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

সাক্ষাৎকারে নিক্সন চৌধুরী বলেন আমার আসন হবে একটা মডেল আসন এবং সম্পূর্ণ মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। নিক্সন চৌধুরীর সাক্ষাৎকারটি জন্যে হুবহু তুলে ধরা হলো- প্রশ্ন: আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই দুইবার নির্বাচিত হয়েছেন এবং আপনার এলাকার মানুষ আপনাকে অত্যাধিক ভালোবাসে, এর রহস্য কি? নিক্সন চৌধুরী: দেখুন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার একটা দায়িত্ব রয়েছে, আমি যদি মানুষের সেবাই না করতে পারি, তাহলে আমার ক্ষমতা দেখানোর জন্য এমপি হয়ে কোনো লাভ নাই। তাই আমি ক্ষমতার জন্য এমপি হইনি। এলাকার জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য, তাদের বিপদে আমি যদি তাদের পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমি কিসের জনপ্রতিনিধি?
প্রশ্ন: আপনি খুব অল্প সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন দেশে ও বিদেশে, পাশাপাশি আপনার প্রতিদ্বন্দ্বীও রয়েছে অনেক ক্ষমতাধর, বিভিন্ন সময় হুমকির পরেও কোনো প্রটোকল ছাড়াই একাকী স্বাভাবিক চলাফেরা করেন, এটা কি নিরাপদ মনে করেন? নিক্সন চৌধুরী: দেখুন, আমার প্রটোকল আমার জনগণ, মৃত্যুর ভয়ে পুলিশের প্রটোকল নিয়ে কেউ বাঁচতে পারেনি, আর আমার যারা প্রতিদ্বন্দ্বী, তারা সবাই আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সুতরাং আমি যদি মানুষের কল্যাণে কাজ করতে না পারি, তাহলে বেঁচে থেকে লাভ কি? যতদিন বাঁচবো মানুষের জন্য কাজ করেই যাব ইনশাআল্লাহ।

প্রশ্ন: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানির বিষয়ে আপনার বক্তব্য কি? নিক্সন চৌধুরী: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব সময় আমার লোক লাগানো আছে। যাদের কাজই হচ্ছে আমার আসনের কোনো রোগী স্বাস্থ্যসেবা নিতে হাসপাতালে যেয়ে যেন হয়রানির শিকার না হয় এবং তাদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয় সেই ব্যবস্থা করা। শুধুমাত্র ফরিদপুর নয়, ঢাকায়ও যদি আমার এলাকার কেউ আসে চিকিৎসা করাতে, তাহলেও আমি নিজের লোক দিয়ে তাদের সব ধরনের সহযোগিতা করি। আর দালালদের বিরুদ্ধে আমর প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি, কিছুদিন আগেও অনেক দালাল গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন: মহান জাতীয় সংসদে আপনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন এবং দেশের অনেক টেলিভিশনের টকশোতেও বেশ গু’রুত্বের সাথে প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরেছেন, প্রবাসীদের নিয়ে আপনার স্বপ্ন কি?

নিক্সন চৌধুরী: এক নাম্বারে সরকারের কাছে আমার দাবি, প্রবাসীদের ভিআইপি আইডি কার্ড করে দেওয়া হউক, এবং দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস, আদালতে প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেবা দেওয়া হউক। এয়ারপোর্টের হয়রানি অনেক কমেছে আগের চেয়ে। এরপরও আমি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলবো, আমার একজন প্রবাসী যেন নিরাপত্তা তল্লাশির নামে হয়রানির শিকার না হয় সেইদিকে সজাগ দৃষ্টি রাখবেন।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ডেক্স চালু করবো। প্রবাসীদের জন্য ট্রাভেল ট্যাক্স বন্ধ করার ব্যাপারে মহান সংসদে তুলে ধরবো। প্রবাসীদের বিনা হয়রানিতে এবং দ্রুত সময়ে ভোটার আইডি দেওয়ার ব্যাপারে কাজ করছি এবং আমার এলাকা থেকে কোনো একজন মানুষ যেন অদক্ষ হয়ে প্রবাসে না যায়। সেই জন্য একটা স্কিল সেন্টার প্রতিষ্ঠা করবো, যেখান থেকে একজন মানুষ কাজের দক্ষতা অর্জন করে বিদেশ যেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স প্রেরণ করতে পারবে।

প্রশ্নকর্তা: অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নিক্সন চৌধুরী: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার অফিসে কষ্ট করে এসে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, সবশেষে আমি আপনার মাধ্যমে দেশ ও বিদেশের সকলের কাছে দোয়া চাই, যেন আমি সৎ ও সুন্দরভাবে আমার এলাকা পরিচালনা করতে পারি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 18 hours আগে

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের
রংপুর 19 hours আগে

দেশীয় মাছ পোনা অবস্থায় বিনাশ।
রংপুর 1 day আগে

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা
জাতীয় 2 days আগে

দিনাজপুরে ৭ লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় অভিযুক্ত কারাগারে।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 3 days আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 4 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 5 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক