হোম
নির্বাচিত কলাম

নওগাঁয় এক স্কুলে পোস্টার, মাদক ব্যবসায়ীকে বিদ্যালয়ের সভাপতি মানিনা মানবনা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ মে, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় একটি বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়ে স্কুলে পোস্টারে ছেয়ে গেছে। এতে লিখা আছে মাদক ব্যবসায়ী আবুল কাশেম কে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মানিনা মানবনা। নিচে লিখা আছে প্রচারে ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃস্টি হয়েছে। এক পক্ষ বলছে সভাপতির মানক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। অপরপক্ষ বলছে মাদক ব্যবসায়ী কে সভাপতির পদ থেকে অপসারণ করতে হবে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেমকে কেন্দ্র করে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানান, উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত। সে নিজেও একজন মাদক ব্যবসায়ী। ২০১১ সালে মাদকসহ সাপাহারে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর অভিযোগ প্রমানিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তীতে ২০১৭ সালে ঘোলা দিঘী হতে ইয়াবা ট্যাবলেট নিয়ে বগুড়া যাওয়ার পথে জেলা পুলিশ হাতে আটক হন আবুল কাশেম। পরে তার বিরুদ্ধে সেখানে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বর্তমানে তার নামে ওই মামলাটি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কে জাতীর মেরুদণ্ড বলা হতে থাকে কিন্তু এরপরেও শিক্ষা প্রতিষ্ঠানের মত একটি প্রতিষ্ঠানে একজন মাদক ব্যবসায়ী কে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। যাতে করে স্কুলটির শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

এঘটনায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই স্কুল সহ স্কুল এলাকায় পোস্টার টাঙিয়ে এই অভিনব প্রতিবাদ জানায়। আমরা এই মাদককে ব্যবসায়ী কে বিদ্যালয়ের সভাপতির পদ থেকে অপসারণ দাবী জানাচ্ছি। তবে, অন্য একটি পক্ষ বলেন সভাপতির মানক্ষুন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের চিহ্নিত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইগত ব্যাবস্থা নেওয়া হবে। জানাযায়, চলতি বছরের ২৩ এপ্রিল আকস্মিকভাবে ৮ জন অভিভাবক সদস্যদের ভোটে আবুল কাশেম সভাপতি পদে নির্বাচিত হন। এরপর থেকেই ওই এলাকায় নানা গুণঞ্জন সহ চাঞ্চল্য সৃস্টি হয়।

উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কুমুদ চন্দ্র বর্মন বলেন, কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের পোস্টার লাগিয়েছিল। পরবর্তীতে সভাপতি সাহেবের নির্দেশ মোতাবেক ছাত্র-ছাত্রী দ্বারা পোস্টারগুলো অপসারণ করা হয়েছে। এবিষয়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্যেও অনুরোধ জানান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কুমুদ চন্দ্র বর্মন। এ বিষয়ে উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেমের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি পোস্টার টাঙানো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারা পোস্টার লাগছিল তাদের কে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিস্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে মাদক মামলা এবং মাদক মামলায় সাজার ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করবেন বলেও মোবাইল ফোনে জানান তিনি।

এ বিষয়ে বুধবার বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিটন সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা।
আইন-বিচার 53 minutes আগে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 10 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 16 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 17 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 2 days আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক