admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ১৩ প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব- ১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার সদর থানাধীন দিনাজপুর পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ ১। মোঃ মমিনুল হক (৩১), সাং- উত্তর বহুলা, থানা- বিরল, জেলা-দিনাজপুর নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উক্ত ১ নং আসামী দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সংগ্রহ করিয়া স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালি থানায় র্যাব- ১৩ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করেছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||