হোম
দুর্ঘটনা

ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া একজন কোভিড-১৯ রোগী আত্মহত্যা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জুন, ২০২০ ৬:১৩ অপরাহ্ণ

Dhaka-Korona-man-die-mknewsbd

ফাইল ছবি

ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া একজন কোভিড-১৯ রোগী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। ওই ব্যক্তি যে বাসায় থাকতেন শনিবার তার কাছেই একটি গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। এদিকে, ওই ব্যক্তির হাসপাতাল থেকে পালানোর ঘটনায় দুইজন চিকিৎসক, দুইজন নার্স এবং চারজন নিরাপত্তারক্ষীকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের বক্তব্যঃ  আত্মহত্যা করা ব্যক্তি, আব্দুল মান্নান খন্দকার, ঢাকার আদাবর এলাকায় একটি আবাসিক ভবনের ম্যানেজার হিসেবে কাজ করতেন। পুলিশ বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। মুগদা থানার পরিদর্শক তদন্ত সেলিম হোসেন  সংবাদ মাধ্যমকে বলেছেন, শুক্রবার রাতে কোন এক সময় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। কিন্তু তিনি বাসায় ফেরেননি বা পরিবারের সাথে দেখা করেননি।

উনি নিজে করোনা আক্রান্ত ছিলেন, সাথে তার স্ত্রী এবং কন্যাও কোভিড-১৯ এ আক্রান্ত। তার পরিবারের সাথে কথা বলে মনে হয়েছে এসব নিয়ে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে, হতাশা ছাড়াও পারিবারিক শত্রুতা কিংবা কারো সঙ্গে পেশাগত বিরোধ ছিল কি না এমন বিষয় পুলিশ তদন্ত করে দেখছে। মি. হোসেন জানিয়েছেন, আদাবর থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পরিবারের বক্তব্যঃ আব্দুল মান্নানের স্ত্রী মমতা খাতুন সাংবাদ মাধ্যমকে বলেছেন, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে স্বামীর সঙ্গে তার শেষবার কথা হয়েছে। তখন তিনি শ্বাসকষ্টের কথা বলেছিলেন। এর পর থেকে মান্নানের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। হাসপাতালে ঠিকমত সেবা পাচ্ছেন না, শুক্রবার বিকেলে স্ত্রীর কাছে এমন অভিযোগ করেছিলেন। যদিও শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছিলেন স্ত্রীকে।

তবে তার স্বামী বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপ এবং ডিপ্রেশনে ভুগছিলেন বলে জানিয়েছেন মমতা। এমনিতে উনার সাথে সাথে আমি আর আমার মেয়েও আক্রান্ত। সেটা নিয়ে তো টেনশনে ছিলেনই। তারপর শুক্রবার উনি বলতেছিলেন হাসপাতালে ঠিকমত চিকিৎসা হচ্ছে না ইত্যাদি। আমরা বলছিলাম বাসায় নিয়ে আসব। কিন্তু উনি বলছিলেন আমার তো ডায়াবেটিস আবার শ্বাসকষ্ট হয়, এখানেই (হাসপাতালে) ভালো। তবে, মমতা খাতুন জানিয়েছেন, তার স্বামীর উদ্বেগের আরেকটি কারণ ছিল, পরিবারের তিনজন সদস্য আক্রান্ত হলেও, তাদের তিন বছর বয়সী ছেলেটি আক্রান্ত হয়নি।

উনার খুব চিন্তা ছিল ছেলেটাকে নিয়া যে, আমাদের সাথে থেকে যদি ছেলেটারও এখন করোনা হয়! উনি সব আত্মীয়কে বলছিলেন কেউ আমার ছেলেটারে বাঁচাও, তোমাদের কাছে নিয়া যাও। কিন্তু আমার তিন বছর বয়েসী ছেলে কিছুতেই আমাকে (মাকে) ছেড়ে যেতে রাজি হয়নি। উনি খুব দুশ্চিন্তায় ছিলেন এটা নিয়ে। কিন্তু উদ্বেগ আর দুশ্চিন্তা থাকলেও তিনি হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি না ফিরে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটি বুঝতে পারছেন না মমতা।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যঃ মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাশেম শেখ হাসপাতালে চিকিৎসা ও সেবা না পাওয়ার অভিযোগ মানতে চাননি। এরকম কোন অভিযোগ আমাদের কাছে কেউ করেনি, করলে আমরা খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেব। তবে মি. মান্নানের হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে আত্মহত্যার ঘটনার প্রেক্ষাপটে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। মান্নানের হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ওই সময় ডিউটিতে থাকা দুইজন ডাক্তার, দুইজন নার্স এবং সেসময় নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন আনসার সদস্যকেও কারণ দর্শাও নোটিস দেয়া হয়েছে। এর বাইরে যারা রোগীদের মানসিক স্বাস্থ্য দেখেন তাদেরও আমরা শো-কজ করেছি। তবে ওই ব্যক্তির মানসিক ভারসাম্যহীনতা ছিল কি না, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা দায়িত্বরত চিকিৎসকেরা কিছু বলতে পারেননি বলে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 9 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 16 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক