admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২০ ৬:৪৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে করোনাভাইরাস এর প্রকপ থেকে নিজেকে সুরক্ষিত রাখার লক্ষে দোকান, হোটেলে সহ সকল প্রকার আড্ডা বন্ধ রাখার আহ্বান । এবং জন সচেতনতার জন্য এলাকায় মাইকিং করে জানানো হয় যে, চায়ের দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে সকল প্রকার আড্ডা বন্ধ রাখার জন্য অনুরোধ করেন ৷ দোকানে টিভি, কেরাম বোড খেলা বন্ধ রাখার আহব্বান জানিয়েছেন, উপজেলা প্রশাসন ২১ মার্চ শনিবার বিকেলে থেকে উপজেলা ব্যাপী সকল বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন এবং নির্দেশনা জারি করা হয়।
এ ছাড়াও আরও তিনটি সচেতন মূলক নির্দেশনা দেনঃ
১।ঠাকুরগাঁও সদর উপজেলার চায়ের দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে যে কোন প্রকার আড্ডা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো৷ দোকানে টিভি, কেরাম বন্ধ রাখুন৷
২।হাটে – বাজারে জরুরি কাজে বা কেনাকাটা ব্যাতিত অকারণে ঘোরাঘুরি বা জমায়েত না করার অনুরোধ করা হলো।
৩।ছোট বাচ্চা – শিক্ষার্থীদের বাইরে,রাস্তার ধারে,কিংবা জনবহুল স্থানে ঘোরাঘুরি খেলাধুলা না করে নিজ নিজ বাসায় অবস্থান করার ক্ষেত্রে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
৪।বয়স্ক – বয়োবৃদ্ধদের কোন জরুরি প্রয়োজন ব্যতীত নিজঃ বাসা – গৃহে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো।
জনস্বার্থে সকলেই এগিয়ে আসুন। করোনা সচেতনতায় চায়ের দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে কোন প্রকার আড্ডা বন্ধের নির্দেশ দিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন। ২১ মার্চ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নির্দেশ দেওয়া হয়। অন্য দিকে সন্ধের আগে পৌরসভার পক্ষ থেকেও শহরে মাইকিং করে সহচেতনা বৃদ্ধিসহ নানা রকমের সর্তকতা অবল্মন করার নির্দেশনা দেন পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।