admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল ১১:০০ ঘটিকায় মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক মুজিব নগর দিবস/২২ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ রুবেল হোসেন কৃষি অফিসার হরিপুর ঠাকুরগাঁও ।প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব কায়েস বিন আজিজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ মোঃ তাজুল ইসলাম , হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল ও ইলেকট্রনিক মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়ার ব্যাক্তিত্বসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
বক্তাগণ মুজিবনগর দিবসের গুরুত্ব ও এর তাৎপর্য তুলে ধরেন এবং এই দিনের প্রকৃত ইতিহাস আমাদের সবার জানা দরকার বলে বক্তাগণ হৃদয়গ্রাহ্য আবেগঘন বক্তব্য রাখেন।