admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২০ ৫:২১ পূর্বাহ্ণ
সোহরাব হোসেন,হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ২০ জুলাই সোমবার হরিপুরে বন্যা কবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ।
অতিবৃষ্টিতে বন্যা কবলিত পানিবন্দি পরিবার গুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রাণের পাশাপাশি যাদের রান্না করা সম্ভব হয়নি, তাদের মাঝে খিচুড়ী ও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সাত্তার, কৃষি কর্মকর্তা – নাইমুল সরকার, মৎস কর্মকর্তা কাওসার আহমেদ সামি ও ৫ নং ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা উপজেলা সদরের পার্শ্বে অবস্থিত সদ্য পরিচিত রাবেয়ার মোর বজ্রমতলী।
সেখানে খাস জমিতে কয়েক বছরে গড়ে উঠা কয়েকটি পরিবার জলাবদ্ধতার কবলে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত সেখানে যান এবং জলাবদ্ধতার কারণ নির্ণয় করে পানি চলাচলের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।