admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২০ ৭:৫২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও নির্বাহী অফিসার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন। আজ ১ আগষ্ট ঈদের দিন ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার সাহাপাড়ায় মৃত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ লেবু মিয়া পিতা মৃত এবাদুল্লাহ,গেজেট নং ৩৪৮৫(সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ভাতা ভোগী) কে রাষ্ট্রীয় সম্মান সদর থানার পুলিশ ফোর্সসহ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গতকাল রাত ৭.৫০ মিনিটে তিনি সুনামগঞ্জ জেলায় মৃত্যুবরন করেন,আজ ঠাকুরগাঁও এ তার লাশ নিয়ে আসলে উপজেলা প্রশাসন ঠাকুরগাঁও সদরের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।