admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২০ ৯:৪৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলায় ২৯ জুলাই কোভিড-১৯ আপডেট। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৯ জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
এর মধ্যে সদর উপজেলা-৩ জন, বালিয়াডাঙ্গী-২ জন,পীরগঞ্জ-১ জন এবং হরিপুর-৩ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৬৫ জন,যাদের মধ্যে ২৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৬ জন।
সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।সূত্র, সিভিল সার্জন ঠাকুরগাঁও