admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২২ ২:১২ অপরাহ্ণ
হুমায়ুন কবির রেজা, স্টাফ রিপোর্টার ঠাকুরগাওঃ ঠাকুরগাঁও’য়ে ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বিচার বিভাগের কর্মসূচি পালন । উক্ত দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও বিচার বিভাগ ২৬ মার্চ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলাজজ আদালতে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয়৭১ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা দায়রা জজ মামুনুর রশিদ। সেমিনারে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক ও চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট নিত্যানন্দ সরকার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড তোজাম্মেল হক মঞ্জু।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন যুগ্ম জেলা জজ আজিজুল ইসলাম। বিচারক, আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ও সিনিয়র বিজ্ঞ আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী, কোর্ট পরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।