admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২০ ৮:৫৯ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ করোনা ভাইরানের সংক্রমন এড়াতে ঠাকুরগাঁওয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায়

রাখা,জনসমাগম এড়ানো ও হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করনে কাজ করবেন তারা। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম।
তিনি জানান,মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানী ঠাকুরগাঁওয়ে এসেছেন। বুধবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে। এরপর থেকে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেওয়া শুরু করে।
জেলা প্রশাসক আরো বলেন,সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারাইন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে। এছাড়াও বাজার মনিটরিং ,দরিদ্র মানুষকে সহায়তায় কাজ করবে তারা। উল্লেখ্য,জেলার ৫ উপজেলায় ২৫০জন সেনা সদস্যের দুটি কোম্পানী এ জেলায় অবস্থান করছে।