admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২০ ৭:১২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও’য়ে দরিদ্র পরিবারের মাঝে অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে নারগুন ইউনিয়ন সংলগ্ন মাদ্রাসা মাঠে দরিদ্র পরিবারের মাঝে মোবাইল ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং নগদ অর্থ বিতরণ ও হাইজিন কীট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। অন্যান্যদের মধ্যে ঠাকুরগাঁও প্রস ক্লাবের সহসভাপতি জাহিদ মুস্তাফিজ মিলুসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২০ টি অসহায় পরিবারের সদস্যদের বিকাশের মাধ্যমে প্রত্যেক পরিবারকে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়াও ২৬১ দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারে ২০ লিটার ধারণ ক্ষমতার ১টি প্লাষ্টিকের গামলা, ১টি ট্যাপকলযুক্ত বড় বালতি, ১টি সাবান কেস, ৫টি বড় স্যাভলন সাবান, ১০টি কাপড়ের মাস্ক, ২ বক্স নেপকিন ও ১কেজি ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।