admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর সকাল ১১ টায় সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ইউনিয়নের ৩টি মৌজা যথাক্রমে মোলানখুড়ি, চামেশ্বরী ও কিসমত চামেশ্বরী নিয়ে নতুন সেনুয়া ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাবের বিষয়ে উক্ত এলাকার জনগোষ্ঠীর মতামত-গণশুনানি গ্রহন করা হয়। উক্ত শুনানি গ্রহন করেন জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম।
গণশুনানির সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অরুনাংশ দত্ত টিটো, উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ-আল-মামুন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ,রাজাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।শুনানিতে সার্বিক সহযোগিতা করেন বড়গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।