admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ৫:৫৭ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও’য়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা হয়। ১৯ জুলাই রোববার জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
ঠাকুরগাঁও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজন করে। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃরুবেল উকিল।
এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি’র সদর উপজেলার শিক্ষক ও সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীরর কুমার রায়, উপজেলা শিক্ষিকা শাহানা বেগমসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর দলনেতা-দলনেত্রী এবং ইউনিয়ন আনসার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডারদের মাঝে ২শতাধিক ফলজ ও ঔষধী চারা বিতরণ করা হয়। এছাড়াও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষথেকে পুরো জেলায় ১হাজার ফলজ ও ঔষধী চারা বিতরণ করা হয়।