admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৩৭ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে বালিয়াডাঙ্গী উপজেলা ও হরিপুর উপজেলাকেও শতভাগ বিদ্যুতের উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে এরই মধ্যে এ উপজেলায় ১ হাজার ১৪৪ দশমিক ৪৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন, ২৫ এমভিএ ক্ষমতাসম্পন্ন দুটি উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। সংযোগ প্রদান করা হয়েছে ৪৯ হাজার ৪৭৬টি। এতে ব্যয় হয়েছে ১৮০ দশমিক ২৩ কোটি টাকা। উপজেলার ১৭৩টি গ্রাম বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে।