হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাত করণ শিল্পনগরী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২২ ৫:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী প্রায় স্থাপনের পথে। ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চুড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর শোনার পরপরই ঠাকুরগাঁও জেলার উদ্যোক্তা ও ব্যবসায়িরা নানান স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিশেষ করে এ জেলার নারী উদ্যোক্তারা বড় ধরনের স্বপ্ন বুনতে শুরু করেছেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের বিভিন্ন প্রকার খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন রূপে সারা বিশ্বে পরিচিতি লাভ করবে ঠাকুরগাঁও জেলা।

ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা মৌজার ৫০ একর জায়গায় ৯৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। একটি নির্দিষ্ট স্থানে পরিবেশবান্ধব শিল্প কমপ্ল্যায়ান্স সমৃদ্ধ আধুনিক ইন্ডাষ্ট্রিয়াল পার্ক স্থাপন এর মাধ্যমে ২৪৯টি শিল্প প্লট তৈরি করে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপনের ব্যবস্থা করা হবে। যেখানে ২৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া এখানে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০ শতাংশ হিসেবে ২৫টি শিল্প প্লট সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হবে।

ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর উপ ব্যবস্থাপক নুরেল হক বলেন, ঠাকুরগাঁও জেলা কৃষিভিত্তিক একটি এলাকা। এ জেলায় অনেক ধরনের ফসল উৎপদন হয়। যেমন গম, সুর্যাপুরী আম, আলু, মরিচ, দুধ, চিজ, পনীর, টমেটো, মিষ্টি কুমড়া, ভুট্টা ইত্যাদি ফসলের আশাতীত ফলন হয়। এই পন্য সামগ্রী দিয়ে হাজারও রকমের খাদ্য সামগ্রীর চাহিদা পূরণ হয় এ জেলা থেকে। বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরীতে ৫০ একজর জমিতে ২৪৯ টি শিল্প প্লট থাকবে। ইতিমধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ চুড়ান্ত হয়েছে। তার মাধ্যমে আরও জেনেছি দ্রæততার সাথে ভূমি অধিগ্রহন ও অন্যান্য উন্নয়নমূলক কাজ শুরু হবে। যেহেতু এটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প নগরী, সেহেতু খাদ্য প্রক্রিয়াজাতকরণের সাথে প্রকৃতপক্ষে জড়িত তা যাচাই-বাছাই করে বরাদ্দ দেওয়া হবে বলে জেনেছি।

ঠাকুরগাঁও উইমেনস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও অন্যতম নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ প্রকল্পটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা ঠাকুরগাঁওয়ের জন্য অনেক বড় একটি সুখবর। এর মধ্যে জেলার পিছিয়ে পরা নারীরা এগিয়ে আসবেন এবং অনেক কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলা বাসীর জন্য এটি একটি বড় সুখবর। বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী স্থাপন হলে একটি পরিকল্পিত খাদ্য প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা হবে।

এতে করে প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে জিডিপিতে শিল্প খাতের অবদান বৃদ্ধিতে গুরুত্বপুর্ন ভূমিকা রাখা সম্ভব হবে। সেই সাথে এ অঞ্চলের খাদ্যদ্রব্য উৎপাদনের সাথে সংশ্লিষ্টদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। সর্বোপরি খাদ্য প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে ঠাকুরগাঁও একদিন সুপরিচত একটি জেলায় রূপান্তর হবে। উল্লেখ্য, নতুন করে ৯৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী প্রকল্পটির অনুমোদন হলো। যেটি বাস্তবায়ন করবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 5 hours আগে

শুধু আইন করে নয়,জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 20 hours আগে

দিনাজপুরের বিরামপুরে আমন চারা রোপন শুরু।
অর্থনীতি 1 day আগে

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 2 days আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 2 days আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক