admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সাইদুল করিম মিন্টু ও সাবেক সফল ছাত্রলীগ নেতা রানা হামিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সকলকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান