হোম
আন্তর্জাতিক

চীনে কঠোর লকডাউন তবুও থামছে না সংক্রমণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

চীনে কঠোর লকডাউন তবুও থামছে না সংক্রমণ। করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনে নতুন করে ভাইরাসটির সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির জিয়ানে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন চললেও সংক্রমণ থামানো যাচ্ছে না। উল্টো সেখানকার ১ কোটি ৩০ লাখ বাসিন্দা কার্যত বন্দি রয়েছেন। গতকাল মঙ্গলবার চীনে ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১৫১ জনই জিয়ানের। এ নিয়ে ৯-২৮ ডিসেম্বরের মধ্যে নগরটিতে প্রায় ১ হাজার রোগী শনাক্ত হলো।

তবে এসব রোগীর মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি নেই। রয়টার্স জানায়, জিয়ানের লকডাউন আজ বুধবার ৭ দিনে গড়িয়েছে। সেখানকার বাসিন্দারা বাড়ির বাইরে বের হতে পারছেন না। কর্তৃপক্ষের সরবরাহ করা প্রয়োজনীয় পণ্য দিয়েই দিন কাটাচ্ছেন তারা। গত ২৩ ডিসেম্বর থেকে শহরটিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। গত এক সপ্তাহ ধরে সংক্রমণ বেড়ে চলায় তা ঠেকাতে শহরটি থেকে কারো বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এমনকি শহরের মধ্যেও চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে কেউ বের হতে চাইলে করোনা পরীক্ষা এবং তাতে নেগেটিভ আসা বধ্যতামূলক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ প্রয়োজনে চলাচলের জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। শহরটির দূর পাল্লার বাস ট্যাক্সি ও গাড়ি ভাড়ার পরিষেবা বন্ধ রয়েছে, বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচলও।

এ ছাড়া গত বৃহস্পতিবার থেকে প্রতি পরিবারের একজন বাজার করতে বাইরে বের হতে পারছেন। পুরো বিষয়টি দেখভাল করার জন্য শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর ফলে শহরটির প্রধান সড়কগুলো একেবারে ফাঁকা হয়ে পড়েছে। জিয়ান শহরে দুই বার করোনার গণপরীক্ষা চালিয়েছে চীনের স্বাস্থ্য বিভাগ, তৃতীয় দফা হওয়ার কথা আজ বুধবার।

সম্প্রতি শহরটি থেকে ফেরা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে দেশটির সিচুয়ান প্রদেশ ও চংকিং কর্তৃৃপক্ষ। এদিকে, গতকাল মঙ্গলবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৬৮৩ জন। এই মহামারিতে মারা গেছে ৪ হাজার ৬৩৬ জন। সরকারি এই হিসাবের চেয়ে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 13 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 13 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 13 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 22 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক