admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেসবিজ্ঞপ্তি, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট ২০২২ খ্রিঃ সন্ধ্যায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সদর পৌরসভার স্টেশন রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন ও সিপিসি-১, দিনাজপুর যৌথ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কায়দায় প্লাস্টিকের বড় বস্তার ভিতরে চা (চায়ের প্যাকেট দিয়ে মোড়ানো) সাজিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ হাবিব (৩৯) সাং- হলদি পাড়া, থানা- খানসামা, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করে। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামী কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাহমুদ বশির আহমেদ
ফ্লাইট লেফটেন্যান্ট
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ১৬/০৮/২০২২ খ্রিঃ।