হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামে ধরলা নদীর পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় বানের পানিতে দেড় লাখ মানুষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২০ ৬:১৮ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে ধরলা নদীর-এম কে নিউজ-বিডি

ফাইল ছবি

কুড়িগ্রামের সবকটি নদীর পানি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে ধরলা নদীর পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় বানের পানি ঢুকছে লোকালয়ে। ৯ উপজেলার ৫৬টি ইউনিয়নের প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন দেড় লক্ষাধিক মানুষ জন।

জেলা থেকে উপজেলাগুলোতে প্রায় সাড়ে হাজার মেট্রিক টন চাল, ৪ লক্ষ টাকা, ২ হাজার প্যাকেট শুকনা খাবারের প্যাকেট, শিশুদের খাদ্যের জন্য ২ লাখ টাকা ও গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও এখনো তা বিতরণ শুরু হয় নাই। এ দিকে ১০ দিন আগে হয়ে যাওয়া বন্যায়, বানভাসী মানুষজনের সঞ্চিত খাদ্য ও অর্থ শেষ হয়ে যাওয়ায় পরিবারগুলো পড়েছেন মারাত্মক বিপাকে।  এদিকে ভারতের আসামের ধুবরী জেলার মানকাচরের কালো নদী দিয়ে পাহাড়ী ঢল, রৌমারী উপজেলার সীমান্তঘেঁষা জিঞ্জিরাম নদীতে তীব্র গতিতে প্রবেশ করছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পারের মানুষ জন। শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এখানে।

রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ জানান, বেড়িবাঁধের ভাঙাঅংশ দিয়ে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। তলিয়ে গেছে বন্দবেড় ইউনিয়নের কুটিরচর, কান্দাপাড়া, টাঙ্গারীপাড়া, বাইশপাড়া, যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি, দিগলেপাড়া, নতুনগ্রাম, ধনারচর নতুনগ্রাম, চরেরগ্রাম, হাট মোল্লারপাড়া, পাখিউড়া, রৌমারী সদর ইউনিয়নের ঠনঠনিপাড়া, ভুন্দুরচর, বারবান্ন্ধা, চুলিয়ারচর, চান্দারচর, নওদপাড়া, ব্যাপারী পাড়া, খাটিয়ামারী, রতনপুর, চরবামনেরচর, মোল্লারচর, শৌলমারী ইউনিয়নের বেহুলারচর, সুতিরপাড়, বোয়ালমারী, কলমেরচর, গয়টাপাড়া, চরশৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী, খেদাইমারী, চরখেদাইমারী, দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা, চরগয়টাপাড়া ও ছাটকড়াইবাড়ীসহ উপজেলার প্রায় ১১৫টি গ্রাম। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৮’শ পরিবার। পানিতে নিমজ্জিত হয়েছে পাট, তিল, তিশি, কাউন, চীনা, রোপা আমন, বীজতলাসহ প্রায় ৭’শ হেক্টর জমির ফসল।

ফুলবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়নে দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদরে মধ্যে ভাঙ্গামোড় ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিয়েছে ৭শ পরিবার। তলিয়ে গেছে পাট, ভুট্টা, কলা, সবজি ক্ষেত, বীজতলা ও আউশ ধান। উপজেলার ৫টি ইউনিয়নের পানিবন্দী গ্রামগুলোর মধ্যে রাঙ্গামাটি, খোচাবাড়ী, ভাঙ্গামোড়, চর বড়লই, হামিদ মেম্বারে মোড়, ওয়াবদা বাজার, সুফিয়ার মোড়, বাঘ খাওয়ার চর, পশ্চিম ধনিরাম, পূর্ব ধনিরাম, কবির মামুদ, প্রানকৃষ্ণ, জুগৎকৃষ্ণ, যতীন্দ্র নরায়ণ, চর শিমুলবাড়ী, পেঁচাই, গুয়াবাড়ী ঘাট, কান্তাপাড়া, চর গোরুকমন্ড, নামাটারী, কৃষ্ণনন্দ বকসি ও খোকারচর। এসব পানিবন্দী পরিবারগুলো চরম দুর্ভোগে জীবনযাপন করছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উজানে তিস্তা ও ধরলার নদী পানি কমতে শুরু করেছে। মঙ্গলবার থেকে কুড়িগ্রামে এ দুটি নদীর পানি কমতে শুরু করবে বলে আশা করছেন। তবে ব্রহ্মপুত্র নদের পানি আরো ২/৩ দিন বাড়তে থাকবে। ফলে ওইসব এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটবে। তিনি জানান, সোমবার বিকালে কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে, কাউনিয়া পয়েন্টে তিস্তা ১৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি নুন খাওয়া পয়েন্টে ৬৩ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ৬২ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 20 minutes আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 28 minutes আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 6 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 6 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 6 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 7 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 7 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 7 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক