admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট মডেল প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থ, বয়স্ক নারী পুরুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ২৫ এপ্রিল দুপুর ১২ঃ০০ ঘটিকায় রাজারহাট মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,রাজারহাট থানার ডিএসবি আব্দুস ছামাদ সরকার, রাজারহাট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রফিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী প্রচার সম্পাদক মকবুল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, সদস্য শফি খান, আনিছুর রহমান আনাস, ফরহাদ সহ উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এসময় রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার প্রতি আহ্বান জানান এবং এভাবে নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||