admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্যো দিয়ে এ দিবসটি পালিত হয়।
শনিবার ২৬ মার্চ সকাল ১০ঃ০০ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে উপজেলার সিংঙ্গারডাবড়ী হাট ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুস কুদ্দুস প্রামানিক,ইউনিয়নের ভীমশর্মা ২ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি,শরৎ চন্দ্র রায়,ওয়ার্ড যুবলীগ সভাপতি আল আমিন মিয়া,যুবলীগ নেতা রতন রায়,ইউপি সদস্য আব্দুল বাতেন সহ উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এর আগে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি রুকুনুজ্জামান রোকন বলেন,পাকিস্থানী শাসকদের শোষণ,নিপীড়ন আর দুঃশাসনের অবশান ঘটিয়ে-১৯৭১ সালের আজকের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য,বাংলার আকাশে উড়েছিল লাল-সবুজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ যার নাম বাংলাদেশ। স্বাধীনতা তুমি ফুলের সুবাস কোকিলের কুহুতান তোমায় পেতে দিয়েছি মোরা ৩০ লক্ষ প্রাণ।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বক্তব্যে বলেন,আমি শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি,বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । সাথে সাথে আরও স্মরণ করছি। যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছেন। আমাদেরকে উপহার দিয়েছিলেন, আলাদা একটি ভূখণ্ড,আলাদা একটি দেশ। অবসান হয়েছিল পাকিস্থানী শাসক গোষ্ঠীর শোষণ,বঞ্চনা আর নির্যাতনের অধ্যায়। এজন্য জাতি প্রতি বছর এদিনকে শ্রদ্ধাভরে স্বরণ করে আসছেন। তিনি আরও বলেন,মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী লাখো শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর পরিবার এবং জাতীয় চার নেতা সহ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি।