হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামের রাজারহাটে ইউএনও’র তিস্তা নদীর তীরবর্তী মানুষকে আগাম সর্তকবার্তা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ইউএনও কাবেরী রায়,গত ৪ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ও বিদ্যানন্দন ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে ভয়াবহ বন্যার পূর্বাভাস ও জ্বলচ্ছাস বার্তা পেয়ে ছুটে যান তিস্তার পাড়ে।

তিনি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেই হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করে নদীর তীরবর্তী মানুষদের আশ্রয় কেন্দ্রে নিরাপদে আশ্রয় নিতে সর্তক করেন।উল্লেখ গত কয়েক দিনে ভারী ও প্রবল বৃষ্টিপাতে উজানের সিকিমের ব্যারিবাধ ভেঙে ভারতের কয়েকটি জায়গায় প্লাবিত হয়ে যায়। বন্যার পানি নিয়ন্ত্রণ করতে ভারত গজলডাঙ্গা বন্যা নিয়ন্ত্রণ বাধের কয়েকটি স্যুইচ গেট খুলে দিলে লালমনিরহাট,নীল্ফামারী,গাইবান্ধা ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীরবর্তী নিম্মাঞ্চল নিমেশেই তলিয়ে যায়।

পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অফিসের আগাম সর্তকবার্তা বাস্তবায়নে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের এই পদক্ষেপ সর্বজনের মাঝে প্রশংসা কুড়ান। এছাড়া কুড়িগ্রাম জেলা তথ্য অফিস এবিষয়ে প্রচার-প্রচারনা চালিয়েছে।এতে তিনি উল্লেখ করেন,তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে হ্রাস পাচ্ছে। সকাল ৯টার তথ্যানুযায়ী ডালিয়া পয়েন্টের পানি সমতল ৫১.৩৫মিঃ (বিপদসীমার ৮০সেঃ মিঃ নিচে) যা বিকেল নাগাদ বিপদসীমা অতিক্রম করে মধ্যরাত পর্যন্ত বিপদ সীমার ৫০সেঃমিঃ উপরে উঠতে পারে।

এরপর বিকেল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত তিনি স্ব-শরীরে উপস্থিত থেকে উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ,গতিয়াশাম ও মাঝের চর এবং বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাটে নিজে নৌকা যুগে পরিদর্শন ও হ্যান্ড মাইকিং দিয়ে এলাকাবাসীকে দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া তথ্য অফিসের পক্ষ থেকে এবং উপজেলার নাজিমখাঁন ইউনিয়ন পরিষদের মাধ্যমেও একই প্রচার করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,রাজারহাট উপজেলার চরখিতাবখা,গতিয়াশাম ও খামার তিনটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকা এবং আপদকালীন সময় চাউল ও শুকনো খাবার মজুত রয়েছে বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় এর সত্যতা নিশ্চত করে বলেন,মসজিদ সহ সকল জায়গায় মাইকিং করা হয়েছে। তথ্য অফিসও মাইকিং করেছে। দূর্যোগ মোকাবেলার সকল প্রস্তুতি রয়েছে। জেলা প্রশাসকও বিষয়টি তদারকি করছেন বলে জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 days আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক