হোম
রংপুর

কুড়িগ্রামের বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার।

ইব্রাহীম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব পাঁচটি পরিবার। স্থানীয়দের সহযোগিতায় নতুন করে বসবাসের জন্য জমি মিললেও সেটি নিচু হওয়ায় ছয় মাসেও নির্মাণ করা যায়নি বসতঘর। জমি ভরাটের জন্য প্রয়োজনীয় মাটি না থাকায় পাশের তিস্তা নদী থেকে বালু এনে ভরাটের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনের অভিযানে তা বন্ধ হয়ে গেছে। ফলে নতুন করে মাথা গোঁজার ঠাঁই নিয়েও অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো।

এ অবস্থায় পুনর্বাসন ও বসতভিটা নির্মাণের জন্য মানবিক বিবেচনায় তিস্তা নদী থেকে বালু উত্তোলনের অনুমতির দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়বখাঁ মৌজায় তিস্তা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত বর্ষায় তিস্তার ভয়াবহ ভাঙনে পাঁচটি পরিবার সম্পূর্ণভাবে ভিটেমাটি ও বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। পরে স্থানীয় ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় উপজেলার তৈয়বখাঁ বাজারসংলগ্ন এলাকায় তাদের বসবাসের জন্য কিছু জমির ব্যবস্থা করা হয়। তবে জমি নিচু হওয়ায় সেখানে ঘর নির্মাণ করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, জমি ভরাটের জন্য আশপাশে পর্যাপ্ত মাটি না থাকায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে পাশের তিস্তা নদী থেকে বালু এনে জমি ভরাটের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, মানবিক দিক বিবেচনা করে পুনরায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বালু উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান গত সোমবার ২১ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে তৈয়বখাঁ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

তাদের অভিযোগ, ড্রেজারের মালিক পরে ধ্বংস করা বালু উত্তোলনের সরঞ্জামের বাবদ ওই পাঁচ পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, যেখানে আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই, সেখানে আমরা কীভাবে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেব?

স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানী বলেন, আমরা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বালু তুলিনি। নদীভাঙনে নিঃস্ব পাঁচটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই তৈরির জন্যই জমি ভরাট করা হচ্ছিল। মানবিক দৃষ্টিতে প্রশাসনের সহযোগিতা চাই।

আরেক বাসিন্দা সরওয়ার বলেন, মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অবৈধ বালু বিক্রির অভিযোগ তোলা হয়েছে। বাস্তবে উত্তোলিত বালু ক্ষতিগ্রস্ত পরিবারের বসতভিটা ভরাট ছাড়া অন্য কোথাও ব্যবহার করা হয়নি।

আরেক বক্তা মাইদুল ইসলাম বলেন, আমরা সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি। পুনর্বাসনের ব্যবস্থা ও বসতভিটা নির্মাণের সুযোগ দিলে পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন-

রবিউল ইসলাম, আব্দুল খালেক, সোনভান ও মোকলেছুর রহমানসহ মোট পাঁচটি পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে আমরা আমাদের ভিটেমাটি ও বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। স্থানীয়দের সহযোগিতায় নতুন করে বসবাসের জন্য সামান্য জমি পেলেও তা নিচু হওয়ায় সেখানে ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে না। জমি ভরাটের জন্য আশপাশে মাটি না থাকায় তিস্তা নদী থেকে প্রয়োজনীয় বালু এনে ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের অভিযানে সেই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমরা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করতে চাই না; শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে চাই।

তারা আরও বলেন, মানবিক বিবেচনায় আমাদের বসতভিটা ভরাট ও পুনর্বাসনের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি। মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন, বসতভিটা নির্মাণের ব্যবস্থা এবং মানবিক বিবেচনায় প্রয়োজনীয় সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে চতুর্মুখী রেলগেটে যানজট ভোগান্তিতে শহরবাসী।
জনদুর্ভোগ 18 minutes আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 32 minutes আগে

মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি বদলিতে তাকে বিদায় জানাতে ভিন্ন পন্থায়
ঢাকা 4 hours আগে

কুড়িগ্রামের বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার।
রংপুর 5 hours আগে

যে কোন মূল্যে আমরা সেতাবগঞ্জ চিনিকল চালু করব-এমপি পিনাক চৌধুরী।
জাতীয় 6 hours আগে

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 1 day আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক