admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪০ পূর্বাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় ধীরে ধীরে সব খুলে দেওয়া হচ্ছে। স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। সেই ধারাবাহিকতায় এবার দেশের সব আবাসিক হোটেলের বারগুলো খোলার অনুমতি দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাণঘাতী করোনার কারণে গত প্রায় ৬ মাস এগুলো বন্ধ ছিল।
গতকাল বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়েছে, বার সচল করার পর সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মানতে হবে। যদি কেউ তা লঙ্ঘন করে তবে সরকার সেই বার পুনরায় বন্ধ করে দিতে পারে।