admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
রেলমন্ত্রী এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তবে জীবনযাত্রা স্বাভাবিক হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সোমবার রেল ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ রেলওয়ে তিনি বলেন, যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না। ভবিষ্যতে করোনা পরিস্থিতির যখন উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে তখন ট্রেনের ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায়, ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয় করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রেল ভবনে এ সংক্রান্ত একটি চুক্তিপত্র সই হয়েছে। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন
এ ব্যাপারে রেলমন্ত্রী বলেন, কৃষকের পণ্য সময় মতো সারাদেশে পৌঁছে দিতেই লাগেজ ভ্যান ক্রয় করছে বাংলাদেশ রেলওয়ে। লাগেজ ভ্যান আনা হলে কম খরচ এর মাধ্যমে গ্রাম থেকে ঢাকায় পণ্য নিয়ে আসা সম্ভব হবে। এতে একদিকে দেশের কৃষক লাভবান হবে। অন্যদিকে ফ্রেশ পণ্য পাবে ঢাকাবাসী।
নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ ভ্যান এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন নূরুল ইসলাম সুজন।