হোম
নির্বাচিত কলাম

ঈদের পর করোনাভাইরাসে সংক্রমণের হার সর্বোচ্চ হতে পারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২০ ৫:৫০ পূর্বাহ্ণ

BD-Kovid-19-spread-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে আগামী ১ আগস্ট দেশব্যাপী পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে ইতোমধ্যে রাজধানী ছাড়া শুরু করেছেন মানুষ। তবে কয়েকদিন পর আরো বেশি মানুষ ঢাকা ছেড়ে গ্রামে যাবেন। তাছাড়া ঈদের সময় ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রমও বেড়ে যাবে। এর ফলে ঈদের পর দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশে সংক্রমণের হার ২২ থেকে ২৫ শতাংশের মধ্যে উঠা-নামা করছে। এর মধ্যে সর্বোচ্চ সংক্রমণের হার শতকরা ২৫ ভাগ। কিন্তু ঈদের পর এই হার বেড়ে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। কারণ ঈদে ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রম বেড়ে যায়। মানুষ শহর ছেড়ে গ্রামে ফিরবে। যানবাহন ও পশুর হাটে লোকসমাগম বাড়বে। সব মিলিয়ে ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, করোনার সংক্রমনের ঝুঁকি থাকা সত্ত্বেও গার্মেন্টস কারখানা খুলে দেয়া, গণপরিবহন চালু, লঞ্চ-ফেরিতে ঠাসাঠাসি করে যাতায়াত করা এবং রোজার ঈদ উপলক্ষে দোকানপাট খুলে দেয়ার কারণে ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ শতকরা ২৫ ভাগে গিয়ে ঠেকে। ঠিক একইভাবে আসন্ন কোরবানির ঈদের পর কোভিড-১৯ এর বর্তমান চিত্র পুরোপুরি পাল্টে যেতে পারে। ঈদের ১৫ দিন পরই দেশে করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ হবে বলে মনে হচ্ছে। এরপরই ভাইরাসটি প্রতিরোধে পরবর্তী করণীয় নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে করোনা মোকাবেলায় সামাজিকভাবে কারোরই তেমন অংশগ্রহণ নেই। সে জন্যই ভাইরাসটি প্রতিরোধ করা যাচ্ছে না। এটি প্রতিরোধ করতে হলে সমাজের প্রতিটা স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাড়া-মহল্লার ক্লাব, ওয়ার্ড কমিশনার, ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক, স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে করোনা প্রতিরোধ কমিটি গঠন করে কাজ করতে হবে। নিজেরা উদ্যোগী না হলে আইন প্রয়োগ করেও খুব বেশি সফলতা আসবে না উল্লেখ করে এই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, আমরা এখন পর্যন্ত সামাজিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নেইনি। যদি সমাজের সবাইকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে প্রচার-প্রচারণা এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করা যায়, তাহলে করোনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 3 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 3 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 4 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 5 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 5 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 5 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক