হোম
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে বাঁচতে পালাচ্ছে বহু মানুষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১ ৭:৪৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

 মিজ রিড্ডু নিংদার, স্টাফ রিপোর্টারর ইন্দোনেশিয়ারঃ  ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে বাঁচতে পালাচ্ছে বহু মানুষ। জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হলে একজন নিহত এবং ৪১ জন অগ্নিদগ্ধ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ধেয়ে আসা ছাইয়ের মেঘ থেকে দ্বীপের মানুষজনকে পালাতে দেখা গেছে। স্থানীয় সময় দুপুরের দিকে হঠাৎ করে অগ্ন্যুৎপাত শুরু হয়।

কোন কোন জায়গায় ছাইয়ের মেঘে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়ে যাওয়ায় সবকিছু ঘন অন্ধকারে ছেয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগ্নেয়গিরির আশেপাশের গ্রামগুলোতে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। এয়ারলাইন্সগুলোকে ছাই-এর মেঘের কারণে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই ছাই ৫০ হাজার ফুট পর্যন্ত উপরে উঠে যেতে পারে। গত অর্ধ শতাব্দী ধরে এই আগ্নেয়গিরি থেকে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।

মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাত।

মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাত।

স্থানীয় কর্তৃপক্ষ আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে তিন মাইল পর্যন্ত এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না। স্থানীয় একজন কর্মকর্তা তরিকুল হক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ওই এলাকার সঙ্গে পার্শ্ববর্তী মালাং শহরের সড়ক ও সেতু যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে গেছে, বলেন তিনি। অস্ট্রেলিয়ার ডারউইনে ভোলক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার বলছে আগ্নেয়গিরির ছাই ভারত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিমের দিকে যাচ্ছে।

এই প্রতিষ্ঠানটি থেকে আগ্নেয়গিরির ছাই-এর সম্ভাব্য বিপদ সম্পর্কে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করা হয়। সেখানকার একজন কর্মকর্তা জানিয়েছে, বেশির ভাগ বিমান যে উচ্চতায় ওড়ে, সেমেরু আগ্নেয়গিরির ছাই তার চেয়েও উপরে উঠেছে। বিমানের ইঞ্জিনে ছাই ঢুকে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়াও ছাই-এর কারণে পাইলটরা স্পষ্ট দেখতে পায় না এবং বিমানের ভেতরে বাতাসের মান খারাপ হয়ে যেতে পারে। তখন অক্সিজেন মাস্ক পরা অপরিহার্য হয়ে উঠতে পারে। মাউন্ট সেমেরু একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি থেকে ৪ হাজার ৩০০ মিটার উঁচুতেও ছাই নির্গত হয়েছে। মাউন্ট সেমেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৭৬ মিটার উপরে। এর আগে ডিসেম্বর মাসে এখানে থেকে সবশেষ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। সেসময় কয়েক হাজার মানুষকে সেখান থেকে পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয়েছিল। ইন্দোনেশিয়ায় সক্রিয় ১৩০টি আগ্নেয়গিরির মধ্যে এটি একটি। কর্মকর্তারা বলছেন, বৃষ্টির সঙ্গে লাভা ও ধ্বংসাবশেষের মিশ্রনে কাঁদামাটি তৈরি হওয়ায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 4 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 9 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 15 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 15 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 16 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক