হোম
আন্তর্জাতিক

আমেরিকায় ভ্যাকসিন লটারিতে বিজয়ী পাবেন ১০ লক্ষ ডলার পুরস্কার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মে, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আমেরিকায় ভ্যাকসিন লটারিতে বিজয়ী পাবেন ১০ লক্ষ ডলার পুরস্কার। নানা দেশে মানুষ কোভিড ভ্যাকসিনের জন্য মাথা ঠুকলেও যুক্তরাষ্ট্রে দৃশ্যতঃ এর চাহিদা কম। তাই মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ওহাইও অঙ্গরাজ্যের সরকার বের করেছে এক অভিনব পন্থা। তারা পাঁচ সপ্তাহের জন্য একটি লটারির আয়োজন করেছে যেখানে প্রত্যেক বিজয়ী ১০ লক্ষ ডলার করে পুরস্কার পাবেন। ওহাইও রাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলছেন, ভ্যাকসিন নিয়েছেন এমন প্রাপ্তবয়স্করাই এই লটারিতে যোগদান করতে পারবেন।

তিনি বলেন, পাঁচটি লটারির প্রথমটির বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৬শে মে। কেন্দ্র সরকার করোনাভাইরাস মহামারি মোকাবেলায় যে অর্থ বরাদ্দ করেছে তার থেকে এই অর্থ ব্যয় করা হবে বলে তিনি জানান। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ককে টিকা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট জনসংখ্যার ৫৮.৭০% মানুষ টিকা নিয়েছেন। কিন্তু সে দেশে তিন কোটি ২০ লক্ষ মানুষ এখন করোনায় আক্রান্ত, যেটি বিশ্বে সবচেয়ে বেশি।

প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের মধ্যে ৭০% প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় আনার ঘোষণা করেছেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে টিকা নিতে আসা লোকের সংখ্যা কমছে। ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধার জন্যই এমনটা ঘটছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন। এই পটভূমিতে মানুষকে টিকা নিতে উৎসাহিত করার লক্ষ্যে নানা অঙ্গরাজ্যের সরকার নগদ অর্থ ছাড়াও বিয়ার, ডোনাট, নানা ধরনের খেলা দেখার জন্য ফ্রি টিকেট দিচ্ছে।

আমি জানি অনেকেই হয়তো বলবেন, ‘ডিওয়াইন, তোমার মাথা খারাপ হয়েছে! মি. ডিওয়াইন টুইটারে এক পোস্টে লিখেছেন, ১০ লক্ষ ডলার লটারি পুরষ্কার দেয়া হবে অর্থের অপচয়। কিন্তু এই মহামারির সময় আসল ক্ষতি হলো ভ্যাকসিন মজুদ থাকার পরও কেউ যদি সেটা না নেয়, এবং এজন্য যদি কোন প্রাণহানি ঘটে, সেটা। ওহাইও অঙ্গরাজ্য একই সঙ্গে ১৮ বছরের কম বয়সীদের জন্যও আলাদা লটারির ব্যবস্থা করেছে। তবে তারা ১০ লক্ষ ডলার নয়, তারা পাবেন ওহাইওর বিশ্ববিদ্যালয়গুলোতে চার বছর বিনে পয়সায় পড়াশুনা করার স্কলারশিপ। গভর্নর ডিওয়াইন জানান, রাজ্যে ভোটার তালিকা থেকে টিকা নেয়া লোকের নাম নির্বাচন করা হবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বলেন, টিকা সম্পর্কে যারা ‘বিভ্রান্ত’, সরকার চেষ্টা করছে তাদের ভুল ভেঙে দেয়ার জন্য। তার পরিকল্পনায় ১২ বছর বয়সীদেরও টিকার দেয়ার প্রস্তাব রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 44 minutes আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 55 minutes আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 10 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 16 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 22 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক