হোম
আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন অস্ত্রে শঙ্কিত ভারত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আফগানিস্তান তালেবানের হাতে মার্কিন অস্ত্রে শঙ্কিত ভারত। তালেবান যোদ্ধারা এখন আর বন্দি নয়। তাদের হাতে রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক মার্কিন অস্ত্র। এটা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পরিচালক জেনারেল পঙ্কজ সিং সম্প্রতি এমন শঙ্কা প্রকাশ করেন। গত আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান বাহিনী। এরপর মার্কিন বাহিনী দেশটি থেকে চলে যায়। তবে সেখানে রয়ে যায় যুক্তরাষ্ট্রের নানা ধরনের অস্ত্রসম্ভার। মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে কিছু জঙ্গি বিমান, হেলিকপ্টার নষ্ট করে গেলেও সামরিক যান ও অস্ত্রশস্ত্র ছিল অক্ষতই।

পরে সেগুলো দিয়েই নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে সজ্জিত করেছে তালেবান। এমনকি কাবুলের রাস্তায় মার্কিন সামরিক যানে তালেবানের প্যারেডেও সেসব অস্ত্রের ঝলকানি দেখা গেছে। তালেবানের এই অবস্থান যে ভারতের জন্য স্বস্তির নয়, তা শুরু থেকেই নয়াদিল্লির বিভিন্ন কার্যকলাপে প্রকাশ পেয়েছে। ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্তা থেকে সরকারের বিভিন্ন স্তরের আমলাদের কথাবার্তায় সেই ভাব ছিল স্পষ্ট। এর মধ্যে তালেবানের সাথে আলোচনাও হয়েছে। কিন্তু তাদের হাতে থাকা মার্কিন অস্ত্রের ব্যাপারে ভারত সরকারের শঙ্কা কাটেনি।

তাদের মূল ভয়, এসব অস্ত্র দিয়ে তালেবান কাশ্মিরের স্বাধীনতাকামীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। ভারত সরকারের ভাষায়, যার ফলে কাশ্মিরে ব্যাপক রক্তক্ষণের ঘটনা ঘটতে পারে। গত মঙ্গলবার বিএসএফের ডিরেক্টর জেনারেল পঙ্কজ সিং বলেন, তালেবান যোদ্ধারা এখন আর বন্দি নয়। তাদের হাতে অত্যাধুনিক মার্কিন অস্ত্র। এটা ভারতের জন্য উদ্বেগের। আমরা এই বিষয়ে সতর্কতা জারি করেছি। দেশের নিরাপত্তায় মোতায়েন বাকি সামরিক বাহিনীকেও এ বিষয়ে অবগত করেছি আমরা।

একই সময়ে তিনি পাকিস্তান থেকে ড্রোনে করে অস্ত্র, মাদক পাচার বা হামলা রুখে দেয়ার ব্যাপারে বিএসএফের তৎপরতার কথাও জানান। বিএসএফ প্রধান বলেন, নিরাপত্তারক্ষীদের নজরে এ পর্যন্ত পাকিস্তানের ৬৭টি ড্রোন ধরা পড়েছে। সেগুলো আকারে তুলনামূলকভাবে ছোট এবং অধিকাংশই মেড ইন চায়না। প্রায় সব ক্ষেত্রেই এই ড্রোনের মাধ্যমে দেশের অন্দরে মাদক পাচার করা হচ্ছে। সীমান্তে ড্রোনের গতিবিধি আটকাতে আমরা অ্যান্টি-ড্রোন সিস্টেম ইনস্টল করেছি।

আমরা আরও উন্নত প্রযুক্তি প্রয়োগের চেষ্টা করছি। তবে বিএসএফ প্রধান বলেন, ভারত-পাকিস্তানের ২ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা জুড়ে ড্রোনের ওপর নজরদারি কঠিন। আর সীমান্তের সব স্থান দিয়ে ড্রোন প্রবেশ আটকানোর বিষয়টি বেশ খরচসাপেক্ষও। এই কারণে বিকল্প পদ্ধতির কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 5 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 16 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 17 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক