হোম
নির্বাচিত কলাম

আজ কবি সমর চক্রবর্ত্তীর জন্ম দিন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ সমর চক্রবর্তী দুই বাংলার সাহিত্যাঙ্গনের একটি পরিচিত মুখ। তিনি তাঁর দৃষ্টিনন্দন চেহারা বা সুন্দর আচরণের জন্যে পরিচিতি লাভ করেননি, তিনি পরিচিতি লাভ করেছেন মৌলিক সাহিত্য কর্ম দিয়ে। নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি সমর চক্রবর্তীর ব্রত সাহিত্য চর্চা। সাহিত্যই তাঁর ধ্যান-জ্ঞান। সহিত্যের নেশায় তিনি কর্ম জীবনে থিতু হতে পারেননি। সাহিত্যের প্রতি ভালোবাসায় তিনি অবলীলায় পায়ে দলেছেন সোনার হরিণ সরকারি চাকরির অফার। বারবার ছেড়েছেন, প্রথম শ্রেণির বেসরকারি উন্নয়ন সংস্থার লোভনীয় উচ্চ পদ।

বিভিন্ন সময়ে দৈনিক ইত্তেফাক গ্রুপে, দৈনিক আজকের কাগজ, সর্বশেষ দৈনিক আমাদের নতুন সময় সহ গ্রুপের চারটি নিয়মিত প্রকাশিত পত্রিকার ভাষা ও বার্তা সম্পাদকের পদটি ছেড়ে দিলেন শুধু কবিতার জন্যেই। তাঁর বক্তব্য ” চাকরির ফাঁকে অন্য কাজ করা যায়, সেটা সাহিত্য কর্ম নয়। সাহিত্য কোনো সাধারণ কর্ম নয়, এটা একটা সাধনা। চাকুরি, সাহিত্য কর্মের সাথে সাংঘর্ষিক।

সমর চক্রবর্তী সার্বক্ষণিক কবি। তাঁর পরিবার বারোমাস অভাবের সাথে সহবস্থান করেও কবির কাছে প্রতিদিন কবিতা প্রার্থনা করে। পরিবার ও নতুন প্রজন্মের কবিদের জন্যে সমর চক্রবর্তী সময়ের সাথে, সাহিত্যের অগ্রগামী পাঠকের চাহিদার সাথে সঙ্গতি রেখে কবিতার বাক বদল করান দক্ষ নাবিকের মতো। কখোনো কখোনো তিনি নিজের পছন্দের বাকে ভ্রমণ করান পাঠকদের। সমর চক্রবর্তী একজন সব্যসাচী লেখক। সাহিত্যের সব শাখারই বোদ্ধা পরিব্রাজক তিনি। লেখকরা লেখেন শুধু পাঠকদের জন্যে। আর তিনি সমসাময়িক লেখকদের জন্যেও লেখেন। তিনি পাঠককে দক্ষ সারথি’র মতো সাহিত্যের দুর্গম পথে টেনে নেন। তারপর তাদেরকে সাহিত্যের সৌন্দর্য উপভোগ করানোর মাধ্যমে সে পথে আটকে রাখেন। সমর চক্রবর্তী নিজের ভালো লাগাকে পাঠকদের মধ্যে বিতরণ করেন। তাঁর কাছে যেটা সাহিত্য মান হিসাবে অখাদ্য মনে হয়, তিনি তা পাঠককে কুইনানের মতো জোর করে গিলাতে চাননা। কবি জীবনানন্দের ভাষায় সবাই কবি নয়, কেউ কেউ কবি। সেই কেউ কেউ এর একজন সমর চক্রবর্তী।

কবিরা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি মানবিক। কবিরাও মাঝে মাঝে অন্যের অমানবিক কর্মে আবেগ তাড়িত হয়ে প্রতিবাদের নান্দনিক পথ খোঁজেন। ‘৯০ সালে একদল ধর্মীয় উগ্রবাদী মানুষের নারকীয় তান্ডল ঠেকাতে কবি সমর চক্রবর্তী তাঁর সমস্ত সৃষ্টিকর্ম প্রজ্জ্বলিত আগুনে প্রক্ষেপণের মাধ্যমে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। চেয়েছিলেন নিজে আত্মাহুতি দিতে। তাঁকে বুঝাতে সক্ষম হয়েছিলাম, এই অজ্ঞ, এই অকৃতজ্ঞ জাতি এ প্রতিবাদের মর্মার্থ বুঝবে না। তারা এর প্রতিদান দেবার পরিবর্তে আরো প্রাণ সংহারে মত্ত হয়ে উঠবে। সমর চক্রবর্তী জাতির জন্যে নিজের সৃষ্টিকর্ম বিসর্জন না দিলেও জাতির কল্যানে নিজেকে সমর্পণ করেছেন।

সমর চক্রবর্তী এ পর্যন্ত ১২ টি মৌলিক গ্রন্থ উপহার দিয়েছেন। তাঁর অধিক পঠিত বইগুলো দিগন্তের স্বপ্নারোহী, আদিম অশ্বের পিঠে, নক্ষত্র মরে মরে গ্রহ হয়ে যায়, কংকালে কুরচি ফুল, অন্ধকার ডানার মানুষ, সমর চক্রবর্তীর কবিতা, রঙিন স্বপ্নের বাসিন্দারা(গল্প গ্রন্থ) । তাঁর লেখা ভূষণা রাজ্যের ইতিহাস গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস গ্রন্থের তালিকায় একটা মাইল ফলক। তাঁর এ গবেষণা কর্মটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপকগণের প্রসংশা লাভে সক্ষম হয়েছে।
আজ ১৫ মার্চ বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সমর চক্রবর্তীর জন্মদিন। তাঁর জন্মদিনে শুভ কামনা ও ফুলেল শুভেচ্ছা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 22 minutes আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 59 minutes আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 6 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 7 hours আগে

শুধু আইন করে নয়,জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বিরামপুরে আমন চারা রোপন শুরু।
অর্থনীতি 1 day আগে

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 2 days আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক