হোম
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিন পাচ্ছে ,অকাস চুক্তি স্বাক্ষর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিন পাচ্ছে ,অকাস চুক্তি স্বাক্ষর। নতুন প্রতিরক্ষা জোট অকাস এর সদস্য অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক ভাবে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি সম্পন্ন করেছে। চুক্তির মাধ্যমে দেশটি নৌবাহিনীকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন দিয়ে সজ্জিত করতে পারবে। আজ সোমবার চুক্তিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া। ‌দ্য ডিফেন্স পোস্ট। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন সোমবার মার্কিন এবং ব্রিটিশ কূটনীতিকদের সাথে একটি বৈঠকে মিলিত হন।

indonesian submarine sunk inner

বৈঠকে দেশগুলো পারমাণবিক নৌ পরিচালনার তথ্য বিনিময় সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রশান্ত মহাসাগরে কৌশলগত চীন-মার্কিন বৈরিতা বৃদ্ধির মধ্যেই ওই তিন দেশ গত সেপ্টেম্বরে প্রতিরক্ষা জোট অকাস গঠনের ঘোষণা দেয়। প্রতিশ্রুতি অনুযায়ী নৌ-পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরে প্রথম চুক্তি স্বাক্ষরিত হল। ক্যানবেরায় ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল গোল্ডম্যান এবং ব্রিটিশ হাই কমিশনার ভিক্টোরিয়া ট্রেডেলের সাথে চুক্তি স্বাক্ষরের পর পিটার ডাটন জানান, চুক্তিটি অস্ট্রেলিয়াকে সাবমেরিন সংগ্রহের ১৮ মাসের অধ্যয়ন শেষ করতে সহায়তা করবে। এক বিবৃতিতে তিনি বলেন, চুক্তির সাথে সাথে যুক্তরাজ্য এবং মার্কিন অংশীদারদের নৌ-পরমাণুচালিত অভিজ্ঞতার সাথে যুক্ত হল অস্ট্রেলিয়া। এখন থেকে আমরাও এই প্রযুক্তির দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য ব্যবহারকারী। চুক্তি স্বাক্ষরের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটি অনুমোদনের স্মারকলিপিতে বলেন, এটি তিনটি দেশের পারস্পরিক প্রতিরক্ষা কৌশল উন্নত করবে। অকাস চুক্তির অধীনে অস্ট্রেলিয়া আটটি অত্যাধুনিক পারমাণবিক শক্তি চালিত সশস্ত্র সাবমেরিন পাবে, যেগুলো গোপন ও দূরপাল্লার মিশনে সক্ষম।

এটি সমুদ্র তলদেশে সাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগাতেও সক্ষম। চুক্তিটি চীনকে ক্ষুব্ধ করেছে। এটিকে এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড’ হিসাবে বর্ণনা করেছে চীন। একইসঙ্গে ফ্রান্সকেও ক্ষুব্ধ করেছে চুক্তিটি। চুক্তির ফলে অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের করা ৯০ বিলিয়ন ডলারের একটি চুক্তি বাতিল হয়ে যায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 44 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত।
খেলাধুলা 4 hours আগে

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন।
ধর্ম ও ইসলাম 5 hours আগে

দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত,উপস্থিত ছিলেন নাহিদ ও সারজিস।
রংপুর 5 hours আগে

সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের বিশৃঙ্খলাকারীরা কেউ সাধারণ শ্রমিক নয়:ডিআইজি
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 19 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 20 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 21 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 2 days আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক