হোম
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছে বিরল প্রজাতির মাছ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ৮:২১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছে বিরল প্রজাতির মাছ। বিজ্ঞানীরা ২২ বছর পর তাসমানিয়ার উপকূলের অদূরে একটি বিরল মাছ খুঁজে পেয়েছেন যেটি পাখনা নয়, ‘হাতের’ সাহায্যে ঘুরে বেড়ায়। পিংক হ্যান্ডফিশ নামে এই মাছটি শেষবার দেখা গিয়েছিল ১৯৯৯ সালে। এপর্যন্ত ডুবুরিরা মোট চার বার এই মাছের দেখা পেয়েছেন। মাছটি এক সময় হারিয়ে যাবে এই আশঙ্কায় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এই মাছটিকে বিপন্ন প্রাণীর তালিকায় যোগ করেছেন।

তবে বিজ্ঞানীরা বলছেন, কিছুদিন আগে সমুদ্রে গভীরে এক মেরিন পার্কে তাদের এক ক্যামেরায় মাছটি ধরা পড়েছে। নতুন এই ভিডিওতে দেখা গিয়েছে, মাছটি গভীর সাগরের খোলা জায়গায় ঘোরাফেরা করছে। এর আগে এটিকে প্রকাশ্যে দেখা যেত না।
বিজ্ঞানীরা আগে ধারণা করেছিলেন, মাছটি অগভীর পানিতে বসবাস করে। এখন দেখা যাচ্ছে তাসমানিয়ার দক্ষিণ উপকূলের কাছে ৩৯০ ফুট গভীরে এর বাস।

এই আবিষ্কার খুবই উত্তেজনাকর। যেহেতু অনেক বেশি জায়গা নিয়ে এই মাছটি ঘোরাফেরা করে, তাই পিংক হ্যান্ডফিশের ভবিষ্যৎ নিয়ে যে আশঙ্কা ছিল তা কিছুটা কেটেছে, বলছেন ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার সমুদ্র জীববিজ্ঞানী নেভিল ব্যারেট। নাম থেকে যেমনটা বোঝা যায়, পাখনার বদলে এই পিংক হ্যান্ডফিশের রয়েছে বড় মাপের ‘হাত’ যা ব্যবহার করে তারা সমুদ্রের তলায় মাটির ওপর দিয়ে ঘোরাফেরা করে। তবে তারা সাঁতারও জানে।

গত ফেব্রুয়ারি মাসে তার অধীন গবেষক দলটি তাসমান ফ্র্যাকচার মেরিন পার্কে একটি ক্যামেরা বসায়। তাদের উদ্দেশ্য ছিল জলের নীচে থাকা কোরাল, গলদা চিংড়ি এবং অন্যান্য প্রজাতির মাছের ছবি তোলা এবং জরিপ চালানো। সমুদ্রের তলদেশে অদ্ভুত প্রাণী সমুদ্রের গভীরে এই পার্কটির আয়তন সুইজারল্যান্ডের সমান। এই পার্কে ভূমির মধ্যে রয়েছে একটি ফাটল যার ভেতর দিয়ে ৪,০০০ মিটার পর্যন্ত গভীরে যাওয়া যায়।

গত অক্টোবর মাসে ঐ ক্যামেরা দিয়ে তোলা ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখার সময় এখন গবেষণা সহকারী দেখতে পান যে বড় বড় মাছের দলের মধ্যে একটি অদ্ভুত প্রাণী সমুদ্রের তলদেশে মাটির ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখলাম একটি ছোট মাছ হঠাৎ করেই খাড়ি থেকে মাথা বের করলো, বলছেন গবেষণা সহকারী অ্যাশলি বাসতিয়ানসেন, তারপর অবাক হয়ে দেখলাম মাছটার রয়েছে দুটি হাত। ভিডিওতে দেখা গিয়েছে, একটি গলদা চিংড়ি বিরক্ত করার পর ১৫ সেন্টিমিটার দীর্ঘ মাছটি পাথরের তলা থেকে বেরিয়ে আসছে। তবে তাসমানিয়ার উপকূলে ১৪ প্রজাতির হ্যান্ডফিশ থাকলেও গোলাপি বর্ণের হ্যান্ডফিশ খুবই বিরল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত।
খেলাধুলা 42 minutes আগে

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন।
ধর্ম ও ইসলাম 50 minutes আগে

দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত,উপস্থিত ছিলেন নাহিদ ও সারজিস।
রংপুর 58 minutes আগে

সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের বিশৃঙ্খলাকারীরা কেউ সাধারণ শ্রমিক নয়:ডিআইজি
আইন-বিচার 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 15 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 16 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 17 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 1 day আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 2 days আগে

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক