admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
হানিফুর আলী, স্টাফ রিপোর্টার: রাজশাহীর একটি আভিযানিক দল অদ্যইং২১ জানুয়ারী ২০২৪ তারিখ ভোর-০৪.২০ঘটিকায় ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর আলাটুলি ইউনিয়নের মধ্যচর গ্রামের মোঃ জহুরুল ইসলাম ওরফে বাদল (৪১) পিতা- মোঃ সাইফুল ইসলাম, স্থায়ী সাং- সরকার পাড়া বর্তমানে মধ্যচর, থানা- সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর পূর্বমুখী বসতবাড়ির পূর্বমূখী টিনের ছাপড়া রান্নাঘরের মাটির চুলার ভিতর হইতে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জহুরুল ইসলাম ওরফে বাদল (৪১), পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং-চর আলাটুলী (সরকার পাড়া) বর্তমানে মধ্যচর, থানা- সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ গ্রেফতার করে।
উল্লেখ্য যে, উক্ত গ্রেফতারকৃত আসামীকে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করিয়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছিল। উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া এলাকায় পরিচিত। তাহার বিরুদ্ধে আরএমপি এর বোয়ালিয়া থানার এফআইআর নং-১৮, তারিখ- ০৪ নভেম্বর, ২০২০; জি আর নং-৭৩৯, তারিখ- ০৪ নভেম্বর, ২০২০; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ বিজ্ঞ আদালতে বিচারাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীকে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করিয়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছিল। গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে ।