admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌণে ২ টার দিকে শহরের কালিতলা এলাকার কালি মন্দিরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ওই দুইজন হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী পূর্বপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে আইনুল হক (৩৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন (২২)।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ্।পুলিশের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ীর পুলিশ শহরের কালিতলার কালি মন্দির এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশিকালে তাদের কাছে থেকে ৪০ বোতল ফেন্সিডিল জব্দ ও দুইজনকে আটক করা হয়।গ্রেপ্তার ওই দুই ব্যক্তিকে মাদক ব্যবসায়ী দাবি করে তিনি আরো বলেন।
গ্রেপ্তার ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন জায়গায় মাদকের বড় চালান সরবরাহ করে আসছিলো। এর মধ্যে আসামি আইনুলের বিরুদ্ধে চুরি ও মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। মাদক মামলায় রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।