admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৮ অপরাহ্ণ
২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে ঢাকা মহানগরীর সকল চার্চের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে তিন ধাপের পরিকল্পনা গ্রহণ করেছে ডিএমপি। এছাড়াও বড়দিনের অনুষ্ঠানে নির্বিঘ্নে ও নিরাপদ করতে চার্চগুলোতে যাতায়াতে বেশ কিছু নিরাপত্তা নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির যে সকল নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে– প্রত্যেকটি চার্চের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে ঢুকতে দেয়া হবে। মেটাল ডিটেক্টর দিয়েও ম্যানুয়ালি দর্শনার্থীদের তল্লাশি করা হবে।নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট সাথে নিয়ে চার্চে প্রবেশ করা যাবে না।কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রতিটি চার্চে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা স্থাপনা করে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করবেন। এ ক্ষেত্রে পুলিশ সব্বোর্চ সহযোগিতা করবে। চার্চ কর্তৃপক্ষ প্রতিটি চার্চে আর্মড ব্যান্ডসহ নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করবেন। যারা তল্লাশির সময় পুলিশকে সাহায্য করবেন। নারী দর্শনার্থীদের তল্লাশির জন্য নারী স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। চার্চ ও আশপাশের এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখামাত্রই নিকটস্থ পুলিশকে অবহিত করতে হবে। জরুরী প্রয়োজনে ৯৯৯-এ কল করতে বলা হয়েছে।
অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। থাকবে ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা। চার্চ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে গান-বাজনা করা, আতশবাজি ফোটানো ও ডিজে পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ঢাকা মহানগরীর চার্চ এলাকায় যত্রতত্র যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করা করা যাবে না।
চার্চের আশপাশে কোনো ধরনের ভাসমান দোকান ও হকার বসতে দেওয়া হবে না।
অনুষ্ঠানস্থলে ইভটিজিং প্রতিরোধে চার্চ এলাকাসহ আশপাশের এলাকায় নিয়োজিত থাকবে পুলিশের বিশেষ টিম।বড়দিনের অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের পকেটমার, ছিনতাইকারী, অজ্ঞান ও মলমপার্টি সম্পর্কে সতর্ক করতে হবে। প্রয়োজনে সহায়তা নিতে বলা হয়েছে পুলিশের। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন নিরাপদে ও সুষ্ঠুভাবে উপযাপনের লক্ষ্যে উপরিউক্ত নির্দেশনা বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীর সহযোগিতা কামনা করছেন।