admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ
২৪ ঘণ্টায় করোনায় টালমাটাল বিশ্ব ৮ লাখ ছুঁই ছুঁই সংক্রমণ। করোনার টিকা আবিষ্কার হয়েছে, তার প্রয়োগও চলছে পুরোদমে; কিন্তু প্রাণঘাতী করোনা থেকে মানুষের মুক্তি মেলেনি। বরং সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আবারও টালমাটাল বিশ্ব। সংক্রমণ কমে যাওয়ার প্রেক্ষিতে যেসব দেশ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছিল সেসব দেশের অনেকগুলোই আবারও ভাইরাসটির আক্রমণে দিশেহারা। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী শনাক্ত হয়েছে ৮ লাখ ছুঁই ছুঁই করোনায় আক্রান্ত রোগী।
জরিপ পরিচালনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার তাদের ওয়েবসাইটে করোনাভাইরাসের প্রতি মুহূর্তের হালনাগাদ তথ্য তুলে ধরে। তাদের হিসেব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় (৯ এপ্রিল) মারা গেছেন ১৩ হাজার ২৬৮ জন। নতুন করে শনাক্ত করা হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৮৯৬ জন রোগী। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, (বাংলাদেশ সময় ১০ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত) বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৩৯১ জন। মৃত্যুবরণ করেছেন ২ কোটি ৯ লাখ ২৮ হাজার ৭৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ১২ জন।
এদিকে বাংলাদেশেও গত মার্চ মাসের শুরু থেকেই বাড়বাড়ন্ত অবস্থা প্রাণঘাতী করোনার। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৬২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৫৮৪।